মাটিরাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান
এস এম মহিউদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন জনস্বার্থ রক্ষায় আজ সকাল ১১ টা থেকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট ফারজানা আক্তার (ববি) মাটিরাঙ্গা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় মাটিরাঙ্গা বাজারের খাবার হোটেলে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার আইন,২০০৯ অনুযায়ী তিনজন হোটেল ব্যবসায়ীকে তের হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়াও পেট্রোলিয়াম আইন ২০১৬ মোতাবেক অননুমোদিত ভাবে সিলিন্ডার গ্যাস থেকে গ্যাস বিক্রয়ের অপরাধে মাটিরাঙ্গা পৌর ০৫ নং ওয়ার্ডের চেয়ারম্যান পাড়ার বকুল মেম্বারের পরিচালিত ঘরে অভিযান পরিচালনা করে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং পৌর এলাকার ০৯ নং ওয়ার্ডের যৌথ খামার এলাকায় বিটু হাওলাদারের বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান সহ অবৈধ গ্যাস বিক্রয়ের সরজ্ঞামাদি জব্দ করেন। এবং অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান থাকবে বলে সহকারী কমিশনার জানান।মোবাইল কোর্ট অভিযানে স্যানেটারি ইন্সপেক্টর মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

No comments