বান্দরবানে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ১ জন নিহত
তপন চক্রবর্তী,বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে
বাচমং মারমা (৪০) একজন নিহত হয়েছে। তিনি বান্দরবান সদর উপজেলার জামছড়ি বাজারের মৃত চৈঞ্যাই মারমার ছেলে।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বান্দরবান সদর উপজেলার জামছড়ি বাজারে এ ঘটনা ঘটে। তিনি আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বাঘমারা শাখার নেতা ছিলেন। এছাড়াও তিনি বাঘমারা বাজারে পল্লী চিকিৎসক হিসেবে কাজ করতেন।
সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী জামছড়ি বাজারে এসে বাচমং মারমার দোকানে ঢুকে গুলি করে তাকে হত্যা করে।এ ঘটনার পর পরই ওই এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা পরিদর্শনে যান।
এদিকে, ঘটনার পর জামছড়ি বাজার এবং পাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আতঙ্কে জামছড়ি বাজারের ব্যবসায়ারী দোকান-পাট বন্ধ করে দিয়েছে।
বান্দরবান সদর থানার উপ-পুলিশ পরিদর্শক গোবিন্দ কুমার শর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

No comments