Recent comments

ব্রেকিং নিউজ

বান্দরবানে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বিএনপি'র বিক্ষোভ সমাবেশ




তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি:



বান্দরবানে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। 


বৃহস্পতিবার  (৮ অক্টোবর ) বিকাল  ৪ ঘটিকার সময় বান্দরবান জেলা বিএনপির সভাপতি মিসেস ম্যা মা চিং মারমা এর নেতৃত্বে দেশব্যাপী অব্যাহত পৈশাচিক নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সভাপতি মিসেস ম্যামাচিং। বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব জাবেদ রেজা।  সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার । সদর উপজেলার আহ্বায়ক সারওয়ার জামান সহ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।



বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সারাদেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নারীর প্রতি নির্যাতন, যৌন হয়রানি, ধর্ষনের তীব্র প্রতিবাদ জানান বক্তারা।  কর্মসূচীতে ধর্ষকদের সব্বোর্চ শাস্তি ফাঁসির দাবিসহ এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবী জানানো হয়।

No comments