বান্দরবানে সদর থানার ওসিকে শোকজ
তপন চক্রবর্তী, বিশেষ প্রতিনিধি:
বান্দরবানে (দ্রতবিচার)আদালতে প্রতিবেদন জমা দেওয়া পর উদ্ধারকৃত আলামতের বিষয়ে গরমিল হওয়ায় আদালত বান্দরবান সদর থানার ওসিকে কারণ দর্শানোতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) জি আর মামলা নং ১৫২/২০২০ বান্দরবান সদর থানা নং০৩ ধারা আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রতবিচার) আইনের সংশোধন /১৯ এর ৪/৫ ধারায়।
বিজ্ঞ সিনিয়র জুডিসিয়ার ম্যাজিস্ট্রিট মুজাহিদুর রহমান আদালতে হাজির হলে উদ্ধারকৃত আলামতের বিষয়ে গরমিল থাকায় বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপ-পুলিশ পরিদর্শক মোঃ হুমায়ুন আজাদ ও সংবাদ দাতা এস এম সম্রাট আদালতে হাজির হয়ে লিখিত প্রতিবেদন জমা দেন। পরবর্তীতে আদালত ঊর্ধ্বতন কর্মকর্তাকে এই বিষয়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার নিদের্শ প্রধান করেন।
এই বিষয়ে জানতে চাইলে কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

No comments