Recent comments

ব্রেকিং নিউজ

বান্দরবানে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ


তপন চক্রবর্তী , বিশেষ প্রতিনিধি:
চলমান করোনা মহামারিতে কর্মহীন হত-দরিদ্রদের মাঝে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ অব্যহত রয়েছে। 
সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়া এর নির্দেশনায় গত ২৫ শে মার্চ ২০২০ তারিখ হতে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সদস্যগণ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকায় এ সহায়তা প্রদান করে আসছে। 
এরই অংশ হিসেবে আজ বুধবার (২৯ জুলাই ) সকালে বান্দরবান সেনা রিজিয়নের তত্বাবধানে, বান্দরবান সদর উপজেলার লেমু ঝিড়ি পাড়া,কর্মহীন দরিদ্র ১০০ টি পরিবারের মাঝে সেনাবাহিনীর পক্ষ হতে খাদ্য সামগ্রী বিতরণ করেন,বান্দরবান সেনা রিজিয়ন।
 বান্দরবান রিজিয়নে হতে একদল সেনা সদস্য সকালে সামাজিক দূরত্ব নিশ্চিত পূর্বক এসকল খাদ্য সামগ্রী প্রদান করেন।
 বিতরণকারী সেনা কর্মকর্তা বলেন, বর্তমান করোনা পরিস্থিতি আমরা কর্মহীন দরিদ্র পরিবারকে সামাজিক দুরত্ব নিশ্চিত পূর্বক এ সহযোগীতা করে যাচ্ছি ।
 এসময় সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি ফেস মাস্ক পরিধান করতে জনসাধারণকে প্রেষণা প্রদান করেন তিনি। এই দূর্যোগময় পরিস্থিতিতে এ ধরণের মানবিক সহযোগীতা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতঙ্গতা প্রকাশ করেন খাদ্য সামগ্রী গ্রহনকারী ব্যক্তিবর্গ গণ।

No comments