হালদা ইসলামী কিন্ডারগার্টেনে শিক্ষক ছাত্র ছাত্রীদের মাঝে চাউল উপহার প্রদান
লোকমান আনছারী, রাউজান চট্টগ্রাম:
সাদা পাঞ্জাবি পায়জামা মাথায় সাদা স্কার্ফ পরা গুটি গুটি পায়ে বিদ্যালয়ে আসছে শিক্ষার্থীরা। কয়েকমাস পর শিশুদের কলকাকলীতে মুখরিত বিদ্যালয় প্রাঙ্গণ। স্কুল নয় যেন একটি সাদা গোলাপের বাগান।
চারিদিকে নাত ক্বেরাতের সুর।সব মিলে স্বর্গীয় আবেশ সৃষ্টি হয়েছে।অনেকদিন পর শিক্ষার্থীদের পেয়ে শিক্ষকরাও বেজায় খুশি।
না বিদ্যালয়ের কোন ক্লাস নয় এটি রাউজানের উরকিরচর হালদা ইসলামী কিন্ডারগার্টেন এর উদ্যোগে নাম প্রকাশে অনিচ্ছুক এক দানশীল ব্যাক্তির অর্থায়নে করোনা ভাইরাস সংক্রমণের এই সময়ে শিক্ষক ছাত্র ছাত্রীদের মাঝে বিনামূল্যে উন্নত মানের চাউল উপহার প্রদান অনুষ্ঠান।
আজ ২৬ জুলাই রবিবার সকালে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাফেজ আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্ব অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজান এর আহবায়ক, রাউজান সাহিত্য পরিষদের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ইমন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক মঈশকরন জামে মসজিদের সভাপতি ডাঃ আবদুল হাকিম, উরকিরচর ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জানে আলম,প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী প্রভাষক,লেখক মুফতি মাওলানা মোহাম্মদ নুরনবী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রবীন মাওলানা মোহাম্মদ শামসুদ্দিন।
বক্তব্য রাখেন শিক্ষক মোহাম্মদ সেলিম,মোঃ মােসাদ্দেক,মোঃ আবু তালেব,মোঃ জুবায়ের, শিক্ষিকা আয়েশা সিদ্দিকা,জানাতুল ফেরদৌস জান্নাত,জাহেদা সুলতানা তিশা,আলেমা জুবাইদা প্রমূখ।

No comments