Recent comments

ব্রেকিং নিউজ

বান্দরবানে বিভিন্ন মামলার জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস


তপন চক্রবর্তী, বিশেষ প্রতিনিধি:
বান্দরবানে বিভিন্ন মামলার জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই ) বিকাল ৪ টায় বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমানের উপস্থিতিতে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়। 
ধ্বংসকৃত মাদকদ্রব্যের আলামতসহ ত্রিশ হাজার ( ৩০,০০০) পিস ইয়াবা ও গাঁজা ৫০০ গ্রাম যার আনুমানিক মুল্য সওর লক্ষ ( ৭০,০০০০০) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
 উক্ত মাদক দ্রব্য ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ও ভারপ্রাপ্ত মালখানা ম্যাজিস্ট্রেট বান্দরবান পার্বত্য জেলা, জনাব মুজাহিদুর রহমান, কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ মনিরুল ইসলাম, ইনচার্জ মালখানা এসআই মোঃ গিয়াস উদ্দিন ভুঁইয়া, মালখানা মুসি মোঃ কামাল উদ্দিন ।

No comments