Recent comments

ব্রেকিং নিউজ

বান্দরবানে এক স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার



তপন চক্রবর্তী,বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান আলী কদমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে অর্ণব কর্মকার (১১) নামের এক স্কুল ছাত্র। ঘটনাটি ঘটেছে বান্দরবান জেলার আলীকদম উপজেলার সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে। অর্ণব পার্থ ফামের্সীর মালিক সাধন কর্মকারের ছেলে। সে আলীকদম কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র জানা যায়।

পরিবার সূত্রে জানা যায়, মৃত অর্ণব এর পিতা সাধন কর্মকার ও তার বড়ভাই অভি কর্মকার গত ২১ তারিখে ব্যবসায়িক কাজে চট্টগ্রামে চলে যান। যাওয়ার আগে অর্ণবের হাতে একটা স্কিন টার্চ মোবাইল রেখে যান। অর্ণব মোবাইল নিয়ে তার বাবার ফার্মেসিতে গিয়ে বসে। রাতে বাড়িতে আসার পরে মা মোবাইল কেড়ে নিয়ে বকাঝকা করে।

 পরে সবাই ঘুমিয়ে পড়লে বুধবার (২২শে জুলাই) সকালে ৯ ঘটিকায় পূজা দেওয়ার জন্য বাড়ীর ছাদে উপরের রুমে প্রবেশ করার সময় বাড়িতে ভীমের সাথে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান মা ডলি কর্মকার।

মৃত অর্ণবের কাকা সুধির কর্মকার বলেন, সকালে অর্ণবের মায়ের চিৎকার শুনে পাশের রুম থেকে এসে ভীমের সাথে শাড়ীর আচঁলের রশিতে ঝুলতে থাকতে দেখি। পরে আমি দাঁ দিয়ে আচঁলের রশি কেটে লাশটাকে নিচে নামায়। সে কেন আত্মহত্যা করলো বুঝতে পারি নি।

বান্দরবানআলীকদম থানার ইনচার্জ রাকিব উদ্দিন জানান, ঘটনাটি সকালে জানাজানি হলে আমি পুলিশের টিম পাঠায়। পরে আমি নিজেই ঘটনাস্থলে গিয়ে দেখি। গতকাল রাত আনুমানিক ১২ টার দিকে আত্মহত্যা করেছে বলে ধারণা করছি। পরে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

No comments