বান্দরবানে দুই পাথর ব্যবসায়ী কারাগারে
তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানে অবৈধ পাথর উত্তোলনের দায়ে দুই ব্যবসায়ীকে জেলহাজতে পাঠিয়েছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। হাজতে প্রেরণকৃত ব্যক্তিদ্বয় মোঃ জয়নাল (২৮) আলীকদম ৩নং নোয়াপাড়া ইউ,পি রোয়াম্বু বম্পির কারবারী পাড়া ৪ নং ওয়ার্ডের ফজল আলী এর ছেলে। মোঃ ছৈয়দ আলম
সাং- খইল্যা মিয়াপাড়া ২নং ওয়ার্ড ১নং আলীকদম ইউ,পি মৃত আনু মিয়া এর ছেলে।
বুধবার (২২ জুলাই) দুপুরে আদালতে মোঃ জয়নাল ও মোঃ ছৈয়দ আলম হাজির হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মুজাহিদুর রহমান জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
সূত্রে জানা যায়, জি, আর ১১৬/২০২০ আলীকদম থানার মামলা নং ০২(৫)২০ধারা খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন ১৯৯২ এর ৫ ধারা। অবৈধ ভাবে বিক্রের উদ্দেশ্য পাথর খনিজ সম্পদ উত্তোলন ও হেফাজত রাখার অপরাধে তারা বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মুজাহিদুর রহমান তাদেরকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

No comments