গুইমারা উপজেলায় ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ এর কমিটি গঠন সম্পন্ন
এস এম মহিউদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
পার্বত্য জেলা খাগড়াছড়ির ক্বওমি মাদ্রাসা ও ওলামায়ে কেরামের বৃহত্তর ঐক্যের প্লাটফর্ম 'ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ' এর গুইমারা উপজেলা শাখার কমিটি গঠন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল দশটায় জেলা সভাপতি মাওলানা ক্বারী ওসমান গণির সভাপতিত্বে জেলা সহসভাপতি আক্তার হোসেন ফারুকীর সঞ্চালনায় গুইমারার ক্বওমি মাদ্রাসা ও ওলামায়ে কেরামের সকল সদস্যদের উপস্থিতিতে এবং ভোটাধিকারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা কওমি মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মুফতী রবিউল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক হাফেজ নাছির উদ্দীন, সহ সভাপতি মাওলানা ফজলুল হক,মানিকছড়ি উপজেলা সাখার সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল আল ফরিদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু তাহের, রামগড় উপজেলা সাখারণ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালেক, প্রমূখ।
উপজেলা কমিটিতে সভাপতি মাও: মোস্তফা কামাল, সিনিয়র সহসভাপতি মাও:ইউছুফ খাঁন, সাধারন সম্পাদক মাও: সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাও: আমিনুল ইসলাম, কোষাধ্যাক্ষ মাওলানা খলিলুর রহমান ব্যাপক ভোটে নির্বাচিত হন।
এ সময় ওলামা ঐক্য পরিষদের জেলা সভাপতি মাও: ওসমান গণি বলেন, ওলামা ঐক্য পরিষদের লক্ষ ও উদ্দেশ্য হচ্ছে খাগড়াছড়ি তথা পুরো বাংলাদেশের যতগুলো কওমি মাদ্রাসা আছে সকল মাদ্রাসা সমুহের মধ্যে ভাতৃত্ব স্থাপন করে সকল কাজ সমুহের সমন্বয়ের মাধ্যমে সম্পাদন করা, এবং সরকারকে সহযোগীতার মাধ্যমে মাদক ও জঙ্গীবাদ নির্মূল করা, এবং সারা বাংলাদেশে কওমি অঙ্গনে সকল সমস্যা সমাধান করে আমরা মিলেমিশে কাজ করবো ইনশাআল্লাহ।

No comments