Recent comments

ব্রেকিং নিউজ

হালিশহর এ দেয়াল ভেংগে দোকান চুরি



করোনা আতঙ্কে কাঁপছে সারাদেশ। করোনা সংক্রমণ ঠেকাতে সরকারি ছুটি চলছে, বন্ধ যান চলাচল। দীর্ঘ ছুটি কাটাতে বন্দর নগরী ছেড়েছেন অনেকে। 

এই সময়ে অপরাধীরা নিরবে নিভৃতে হয়ে উঠছে সক্রিয়, গত ১৪ /০৪/২০২০ ইং তারিখ ভোরে নগরীর হালিশহর থানাধিন বিডিআার মাঠ সংলগ্ন এম বি জেনারেল স্টোর চুরি হয়, অভিনব কায়দায় দেয়াল ভেংগে চুরি করা হয় দোকানটিতে, এ নিয়ে দোকানের মালিক জানায় লকডাউন এর কারনে সন্ধায় ফাকা হয়ে যায় এলাকা গুলো যথারিতি ৬ টায় দোকান বন্ধ করে চলে যাই ভোর রাতে আমার মোবাইল এ সিসি টিভির এলার্ম বাজায় দ্রুত ছুটে যাই দোকানে, এসে দেখি দেওয়াল ভেংগে চোর প্রবেশ করে ৩০ হাজার টাকার পন্য এবং ক্যাশে ২৫ হাজার টাকা নিয়ে যায় এর আগেও এই দোকানে চুরি হয়েছে বলে যানায় দোকানি,, পাশের দোকান এর দিপু সাহেব এর সাথে কথা বলে যানা যায় কিছুদিন আগেও পাশের দোকান গুলো তে তালা কেটে নিয়ে যাবার ঘটনাও ঘটে এবং এই রোডে দারোয়ান না থাকায় এমন ঘটনা প্রায় ঘটছে বলে যানায় দোকানিরা, এদিকে এম বি জেনারেল স্টোর এর মালিক মহিউদ্দিন নাজিম সিসি টিভির ফুটেজ সহ হালিশহর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে নিশ্চিত করেন, এ বিষয়ে হালিশহর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বিপিএম অপরাধীদের একটা বড় অংশ মাদকাসক্ত হওয়ায় তাদের মধ্যে করোনা ভাইরাসের ভীতি কাজ করে না। তারা যদিও বেপরোয়া হয়ে উঠতে পারে।

 তবে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পক্ষ সবদিকে নজর রাখা হচ্ছে, ছুটি এবং মানুষের চলাফেরা নিয়ন্ত্রণে থাকায় অপরাধ আগের চেয়ে কমেছে। তারপরও চুরি ও ছিনতাইয়ের ঘটনা যাতে না ঘটে সেদিকে নজরদারি বাড়িয়েছি তার প্রমান ২৪ ঘন্টা পার হতেনা হতেই আমরা এম বি জেনারেল স্টোর চুরি সাতে জরিত দুলাল (২২) নামে একজনকে আটক করেছি, তিনি আরও বলেন এ-সময় অপরাধীরা যাতে বেপরোয়া হয়ে তৎপর হতে না পারে ওই বিষয়টি মাথায় রেখেও নিরাপত্তা ছক একেছে হালিশহর থানা পুলিশ।

No comments