ফ্রি সবজি বিতরনে- হালিশহর থানা ছাত্রলীগ
চট্টগ্রাম শহরের আজ আটতম দিন অলি গলিতে ঘুরছে সবজি ভর্তি কিছু ভ্যান।
প্রতিটি ভ্যানের পেছনে লেখা আছে ‘ফ্রি সবজি বাজার’। এই কার্যক্রমে ভ্যান গাড়িতে রাখা হয়েছে মিষ্টি কুমড়া, টমেটো, লাউ, বাঁধাকপি ও ঢেঁড়শ।
অসচ্ছল ও বিপদগ্রস্ত পরিবারকে প্রয়োজন অনুযায়ী সবজি সরবরাহ করার লক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক নেতা আরশেদুল আলম বাচ্চুর উদ্যোগে তার অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় গিয়ে এসব সবজি বিতরণ করছেন।
তারই ধারাবাহীকতায় আজ আটতম দিন নগরীর হালিশহর বি ব্লক এস ক্লাব মোরে বসেছে এই ‘ফ্রি সবজি বাজার’ আর ১০০ টি গরীব- নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে বিনামুল্যে সবজি বিতরন করে ছাএলীগ নেতা ফরহাদ উদ্দিন জিতু, এ সময় জিতু বলেন আরশেদুল আলম বাচ্চুর ভাইয়ের নির্দেশে ও সার্বিক সহযোগিতায় গরীব- নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে বিনামুল্যে সবজি বিতরন করলাম আমাদের এই কার্যক্রম চলমান থাকবে সব ওয়ার্ডে।
এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ কর্মী হাবিব সাহেদ, মুসা আল রবিন,সম্পদ,সিয়াম,হিরো,সাইদ, আশিক,নিজাম প্রমুখ।

No comments