Recent comments

ব্রেকিং নিউজ

রাউজানে ছেলে ও ছেলের বউয়ের অমানুষিক নির্যাতনের শিকার বৃদ্ধ বাবা

রাউজানে ছেলে ও ছেলের বউয়ের অমানুষিক নির্যাতনের শিকার বৃদ্ধ বাবা

নিউজ ডেস্ক,রাউজান প্রতিনিধিঃ

রাউজানে মোঃ নজরুল ইসলাম নামের এক পাষাণ্ড ছেলের বিরুদ্ধে তার বৃদ্ধ বাবাকে অমানুষিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। সে ও তার স্ত্রী মিলে ৮৫ বছরের ওই বৃদ্ধকে মেরে ঘর থেকে বের করে দেয়।
জানা যায়, রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের হযরত লালমিয়াশাহ মাজার সংলগ্ন বাড়ির হাজী মাহবুল আলম মিস্ত্রির ছেলে মোঃ নজরুল ইসলাম ও তার স্ত্রী রুনা আকতার মিলে দীর্ঘদিন যাবত নজরুলের বৃদ্ধ বাবাকে প্রচন্ডভাবে নির্যাতন করে আসছিলেন। সম্প্রতি চলতি মাসের ৯ এপ্রিল তিনি ও তার স্ত্রী মিলে তার ওপর অবর্ণনীয় নির্যাতন চালান। তিনি নিয়মিত মদ পান করে ঘরে এসে বাবার অকথ্য ভাষায় গালিগালাজ ও মাতলামি করেন। নানা সময় এভাবে বাবার ওপর নির্যাতন চালিয়ে আসলেও মান-সম্মানের খাতিরে সব সময় প্রকাশ করতেন না তিনি। ২০০২ সালে একবার নির্যাতন চালিয়ে মারাত্মক আহত করেছিল পাষাণ্ড নজরুল।
এছাড়াও নজরুল নিজেকে সাংবাদিক এবং মানবাধিকারকর্মী দাবি করে ভিন্ন জায়গায় নানা অপকর্ম করে বেড়ান। তিনি সাংবাদিক পরিচয় দিয়ে এক আইনজীবীর কাছ থেকে চাঁদা দাবি করার অভিযোগে ২০১৯ সালে গ্রেফতার করেছিল কোতোয়ালী থানা পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য মোঃ কাউছার আলম মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে আমাকে জানানো হলে আমি এসে প্রথমবারের মতো ছেলেকে সাবধান করেছি। এখন আপনারা বাবা ছেলে মিলেমিশে থাকুন। এখন সবাই করোনাভাইরাস মহামারী নিয়ে আতংকে আছে। পরিস্থিতি  স্বাভাবিক হলে ইউনিয়ন পরিষদে শালিসি বৈঠকের মাধ্যমে সমাধান করে দেব।
তিনি আরও বলেন,  ছেলে নজরুলের ব্যাপারে আমি শুনেছি আজ থেকে দশ বছর আগে নিজের বাবাকে মারধর করার কারণে এলাকার লোকজন সামাজিকভাবে নজরুলকে ঘর থেকে বের করে দিয়েছিল। আমি তার ব্যাপারে আরও তথ্য নিচ্ছি, তিনি যদি এমন গর্হিত কাজের সাথে জড়িত থাকেন, তাহলে প্রয়োজনে পুলিশ প্রশাসনের সহযোগিতা নিতে বাধ্য হব।

No comments