করোনায় দোকান ভাড়া দু'মাসের মওকুফ করে দিলেন যুবলীগ নেতা জসিম উদ্দিন
রিপোর্টার,দেশপ্রিয় বড়ুয়া:
চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের কৃতিসন্তান উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জসিম উদ্দিন তার মালিকানাধীন দোকান ও জায়গার ভাড়াটিয়াদের ভাড়া মওকুফ করে দেন। আজ ১১ এপ্রিল (শনিবার)২০২০ইং দোকান ও জায়গার ভাড়াটিদের বাড়িতে গিয়ে দু’মাসের ভাড়া মওকুফ করে দেন।
বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি দেশ করোনা ভাইরাসের কারণে চলছে লকডাউন।এমন অবস্থায় বাড়ি থেকে বাহির হতে পারছেন না কেউ। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর মানুষ নিজেদের কাজকর্ম করতে না পারার কারণে প্রতিনিয়ত তারা হিমশিম খাচ্ছে নিজেদের খাদ্য যোগাড় করতে। উদীয়মান যুবলীগ নেতা জসিম উদ্দিন বলেন, সারা বিশ্বে কোন ভাইরাসের কারণে মানুষ অনেক কষ্টে জীবন যাপন করছে। এই দুরবস্থায় দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছুই বন্ধ তাই আমার যে সমস্ত দোকানের ভাড়াটিয়া রয়েছে জায়গার ভাড়াটিয়া রয়েছে সকলের সুস্থতা কামনা করে দুই মাসের ভাড়া আমি তাদেরকে মওকুফ করে দিয়েছি।
এর পাশাপাশি গত 26মার্চ তারিখ থেকে করোনা ভাইরাসের কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লকডাউন ঘোষণা করার পর থেকেই আমি আমার গ্রাম ও এলাকায়় অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি এবং পরবর্তীতে আমার নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব আমি খাদ্য সামগ্রী বিতরণ করা যাবো।
আমি ব্যক্তিগতভাবে চিন্তা করি যদি আমরা প্রত্যেকেই সুস্থ, সুন্দর জীবন নিয়ে মিলেমিশে একসাথে বাস করতে পারি তবেই আমরা প্রত্যেকে সুখী হব প্রত্যেকে শান্তিতে থাকতে পারবো। তাই আমি আরও যারা আমাদের কলাউজান ইউনিয়নের বিত্তশালী, সমৃদ্ধশালী ব্যক্তিবর্গ আছেন সকলের কাছে আমি অনুরোধ জানাব আপনারাও আপনাদের চারপাশে যে সমস্ত অসহায় দরিদ্র পরিবার রয়েছে, এবং যে সমস্ত মধ্যবিত্ত পরিবার খাদ্য সংকটে পড়েছে তাদেরকে আপনারা খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করুন।
আমি মনে করি যদি ধনী ব্যক্তিবর্গ এগিয়ে আসেন তাহলে আমাদের খাদ্য সংকট হবে না এবং না খেয়ে কাউকে প্রাণ দিতে হবে না। তিনি আরো বলেন, করোনা রোগে আক্রান্ত হয়ে সারা বিশ্বে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যারা এই ভাইরাসে কষ্ট পাচ্ছেন তাদের প্রত্যেকের সুস্থতা কামনা করছি।

No comments