মোজাম্মেল হোসেন মাসুমের উদ্যোগে অসহায় ২০০ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
রিপোর্ট : মুহাম্মদ রায়হান উদ্দীন :
মানবতার সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, নানুপুর লায়লা কবির বিশ্ব বিদ্যালয় কলেজের, ছাত্রলীগ কমিটি পক্ষ থেকে, কলেজ ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল হোসেন মাসুম এর নেতৃত্বে নানুপুর লায়লা কবির বিশ্ব বিদ্যালয় কলেজের ২০০ সাধারণ শিক্ষার্থীদের এবং অসহায় দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
নানুপুর লায়লা কবির বিশ্ব বিদ্যালয় কলেজের, ছাত্রলীগ সভাপতি মোজাম্মেল হোসেন মাসুম এর প্রচেষ্টার করোনা' ভাইরাসের কারণে এলাকার পরিস্থিতির স্বীকার অসহায় ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সাধারণ শিক্ষার্থীদের মাঝে সহোযোগিতার লক্ষে সুবিধাবঞ্চিত সাধারণ শিক্ষার্থীদের পরিবারের মাঝে তিনি প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।
কলেজ ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল হোসেন মাসুম নেতৃত্বে এই খাদ্যসামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
এই বিষয়ে তার সাথে কথা হলে তিনি জানান।
ত্রাণ বিতরণের নামে ছবি তুলে মানুষ কে লজ্জায় ফেলে অপ-রাজনীতি বা লোক দেখানোর মতো ত্রাণ বিতরণের সময় এখন নয়। তাই এর থেকে সমাজ কে বেরিয়ে আসতে হবে।
কলেজ অসাধারণ শিক্ষার্থীদের মাঝে নিম্ন মধ্যবিত্ত অনেক পরিবার আছে যারা চক্ষুলজ্জায় কারো কাছে হাত পাততে পারে না, এইসব পরিবারের খাবার নিশ্চিত করার লক্ষে এলাকার সকল রাজনৈতিক ও সামাজিক সামর্থবান মানুষদের কাছে তিনি উদাত্ত আহ্বান করেন, যাতে ব্যক্তিগত ভাবে ওইসব পরিবারের খোজ নিয়ে সাহায্য করা হয়।
সাহায্য যেনো এমনভাবে করা হয়, যাতে তাঁরা লজ্জিত না হয়। কারণ তারা হাত পাততে চাই না, তারা পরিস্থিতির স্বীকার। তিনি আরও বলেন দেশের এই ক্রান্তিলগ্নে সমাজের অসহায় মানুষদের জন্য বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে তিনি সবসময় প্রস্তুত আছেন।।
এই প্রচেষ্টায় সমাজের সামর্থবান মানুষদের এগিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করেন এই ছাত্রলীগ নেতা।
সবার দেয়া সাহায্য এলাকার সর্বস্তরের অসহায় মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার আহ্বান জানান।

No comments