Recent comments

ব্রেকিং নিউজ

বান্দরবানে বৃষ্টির মধ্যেও খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী




 তপন চক্রবর্তী বান্দরবান জেলা প্রতিনিধি:

 বান্দরবান সদর উপজেলার কাশেম পাড়া এবং পৌর বাস স্ট্যান্ড এলাকার কর্মহীন দরিদ্র ৪০ টি পরিবারের জন্য ত্রান সামগ্রী পৌঁছে দিয়েছে বান্দরবান সেনা জোন। 

শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে এ সকল ত্রান ও খাদ্য সামগ্রী কর্মহীন দারিদ্র মানুষদের কাছে পৌঁছে দেয়া হয়। রেজিমেন্ট মেডিকেল অফিসার ক্যাপ্টেন সানাউল্লাহ এর নেতৃত্ব একদল সেনা সদস্য এ সকল ত্রান সামগ্রী পৌছে দেন। 

এ প্রসঙ্গে বিতরণকৃত কর্মকর্তা বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা কর্মহীন দরিদ্র মানুষদের এ সকল ত্রান ও খাদ্য সামগ্রী সহযোগীতা করে যাচ্ছি। 


প্রসঙ্গত করোনাভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশনা মোতাবেক গত ২৪ মার্চ ২০২০ হতে বাংলাদেশ সেনাবাহিনী সার্বক্ষণিক নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে। 

 তারই প্রেক্ষিতে বান্দারবান সেনা জোন কর্তৃক প্রতিদিন বিভিন্ন ভাবে এলাকার অসহায়, দুস্থ জনগনকে সাহায্য সহযোগীতা করে আসছে।

 সেনা জোন হতে বিভিন্ন এলাকায় করোনা মোকাবেলায় মেডিকেল সাপোর্ট এর পাশাপাশি সচেতনতা বৃদ্ধির করার লক্ষে বিভিন্ন প্রচারণা, লিফলেট, মাইকিং, চেকপোস্টে সতর্কতা, ডিসইনফ্যাকশন সিস্টেম ব্যবস্থা চালু রেখেছে। 

সামাজিক দূরত্ব বজায় রেখে তারা বিভিন্ন স্থানে ও দুর্গম পাড়ায় সাধারণ মানুষকে ত্রান পৌছে দিচ্ছে। এছাড়াও প্রতিনিয়ত অত্যন্ত দারিদ্র জনগোষ্ঠী যাদের খাদ্য সংরক্ষন এবং রান্না করার সামর্থ নেই তাদের জন্য শুষ্ক খাবারসহ রান্না করা খাবার নিয়মিত নিরাপদ ভাবে পৌছে দিচ্ছে ।

 সবার নিরাপত্তার জন্য জোন কর্তৃক ফেস মাস্ক, হ্যন্ড সেনিটাইজার বিতরণ করাও চলমান রয়েছে।

No comments