Recent comments

ব্রেকিং নিউজ

লোহাগাড়ায় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া'র পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ


 
 দেশপ্রিয় বড়ুয়া বিশেষ প্রতিনিধি:
 
 মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি,বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া'র পক্ষ থেকে লোহাগাড়া উপজেলায় প্রতিটি ইউনিয়নে অসহায়, দরিদ্রদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। 
 
 আজ ২৪ এপ্রিল (শুক্রবার) সকাল ১২ টায় লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের অফিস থেকে প্রতিটি ইউনিয়নে ত্রাণ পাঠানো হয়। 
 
সারাবিশ্বে করোনা ভাইরাস বা কোভিড১৯ নামক মহামারী নিয়ে আতংকিত। এক দেশের সাথে আরেক দেশের যোগাযোগ বন্ধ, দেশের মধ্যেই চলছে সবকিছুই লকডাউন। 
 
দেশেন এমন পরিস্থিতিতে বাড়ি থেকে বাহির হতে পারছেননা হতদরিদ্র ও শ্রমজীবী মানুষেরা।তাদের দেখা দিয়েছে বেঁচে থাকার জন্য খাদ্য সংকট।
 
 তাদের কথা চিন্তা করে দেশের এই ক্রান্তিলগনে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 
 
এ সময় উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দীন হিরো,সাতকানিয়া সার্কেল এএসপি হাসানুজ্জামান মোল্লা, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ- দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আলী আহমদ, বৌদ্ধ ভিক্ষু তাপস জ্যোতি স্থবির,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি মাষ্টার মিয়া মুহাম্মদ ফারুক,প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক রকসী সিকদার, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা,চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসহাব উদ্দিন, সহ সকল সাংবাদিক বৃন্দ ও আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

No comments