লোহাগাড়ায় কর্তব্যরত সাংবাদিকদের মাঝে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া'র পক্ষ থেকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
দেশপ্রিয় বড়ুয়া, বিশেষ প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি,বাংলাদেশ আওয়ামী লীগের উপ- দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া'র পক্ষ থেকে লোহাগাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে সাবান,হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করা হয়।
আজ ২৪ এপ্রিল (শুক্রবার) সকাল ১২ টায় লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের অফিসে বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সারাবিশ্বে করোনা ভাইরাস বা কোভিড১৯ নামক মহামারী নিয়ে আতংকিত। এক দেশের সাথে আরেক দেশের যোগাযোগ বন্ধ, দেশের মধ্যেই চলছে সবকিছুই লকডাউন।
দেশের এমন ক্রান্তিলগনে সকল প্রকার খবরা-খবর মানুষের হাতে পৌঁছে দিতে মৃত্যুর ঝুঁকি নিয়ে সবসময় দেশের সাথে,দেশের জনগণের সাথে মাঠে রয়েছে সাংবাদিকেরা।
তাই তাদের সুরক্ষার কথা চিন্তা করে সাংবাদিকদের মাঝে মাস্ক, সাবান, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দীন হিরো, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ- দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আলী আহমদ, বৌদ্ধ ভিক্ষু তাপস জ্যোতি স্থবির,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি মাষ্টার মিয়া মুহাম্মদ ফারুক, লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক রকসী সিকদার, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা,চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসহাব উদ্দিন, সহ সকল সাংবাদিক বৃন্দ ও আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

No comments