তৃতীয় দফায় খাদ্য সামগ্রী বিতরণ করায় ছাত্রলীগের সা:হাসান কে ইউএনও’র ধন্যবাদ
তৃতীয় দফায় খাদ্য সামগ্রী বিতরণ করায় ছাত্রলীগের সা:হাসান কে ইউএনও’র ধন্যবাদ
মো.সুমন,চট্টগ্রাম হাটহাজারী প্রতিনিধি।:
তৃতীয় দফায় মহামারী এই ক্রান্তিলগ্নে নিজের ব্যাক্তিগত উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের জন্য ৮৫০কেজি চাল,২৪০কেজি আলু সহ ২৪০কেজি পিঁয়াজ,সামগ্রী নিয়ে আল্লামা গাজী শেরে বাংলার বংশধর মো.এনাম এবং হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো.রুহুল আমিনের হাতে খাদ্যশস্য তুলে দেন হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান।
বুধবার ( ৮ এপ্রিল) বিকাল ৪টায় ১০০কেজি চাউল,৬০কেজি আলু,৬০কেজি পিঁয়াজ সামগ্রী নিয়ে গৃহবন্দী হওয়া অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য বিতরণের জন্য হাটহাজারী আল্লামা গাজী শেরে বাংলার মাজারের মাঠ প্রাঙ্গনে শের বাংলার বংশধর মো.এনাম হাতে খাদ্যশস্য তুলে দেয়া হয়।
পরে সেখান থেকে বিকাল ৫টায় হাটহাজারী উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গনে ৭৫০কেজি চাউল,১৮০কেজি আলু,১৮০কেজি পিয়াজ সামগ্রী নিয়ে উপজেলা নির্বাহী কর্তমকর্তা ইউএনও’রুহুল আমিনে হাতে তুলে দেন হাটাহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.হাসান।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বলেন এই ক্রান্তিলগ্নে এমন সময় বড় একটা খাদ্যসামগ্রী উপহার দিয়েছেন উপজেলা দরিদ্র পরিবার গুলোর মাঝে আমি অত্যান্ত খুশি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সেই সাথে উপজেলা প্রশাসনের মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণ করার জন্য ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসান কে অসংখ্য ধন্যবাদ জানান তিনি।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান বলেন,মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে করণে সারাদেশে লকডাউন হওয়াতে অসংখ্য দরিদ্র পরিবার গুলো গৃহবন্দী হয়ে জীবনযাপন করছে।
এসব অসহায় দরিদ্র মানুষ গুলো সাময়ীক সমস্যার মধ্যে পড়েছে তারা ভিক্ষুক নয়।
তাই তাদের এই সমস্যায় পাশে দাড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুহুল আমিনের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়ে উপজেলা প্রশাসনের মাধ্যমে খাদ্যশস্য বিতরণ করার ভিন্ন এই উদ্যোগটি নেওয়া হয়।
তিনি আরো বলেন ভবিষ্যতেও এইভাবে পাশে থাকার চেষ্টা করবেন বলে জানান তিনি।

No comments