Recent comments

ব্রেকিং নিউজ

রাউজানে চারশত মোটর শ্রমিকের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

রাউজানে চারশত মোটর শ্রমিকের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

লোকমান আনছারী রাউজান প্রতিনিধিঃ

চট্টগ্রামের রাউজান উপজেলায় এ বি এম ফজলে করিম চৌধুরী এম পির পুত্র তরুণ প্রজন্মের অহংকার  ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে গঠন করা ত্রাণ তহবিল থেকে রাউজানে মোটর মালিক সমিতির সহযোগিতায় চারশত শ্রমিককে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী প্রদান করা হয়। সেন্ট্রাল বয়েজ অব রাউজান’ র সার্বিক তত্বাবধানে ৮ এপ্রিল বুধবার সকালে রাউজান সরকারি কলেজ মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে মোটর শ্রমিকরা ত্রাণসামগ্রী গ্রহণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ , রাউজান থানার অফিসার ইনচার্জ ওসি কেফায়েত উল্লাহ (পিপিএম), রাউজান উপজেলা যুবলীগের সভাপতি ও পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দীন পারভেজ সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



No comments