Recent comments

ব্রেকিং নিউজ

বৌদ্ধ নারী নেত্রী সঞ্চিতা তালুকদারের পক্ষ হতে ছিন্নমুল মানুষের মাঝে ত্রান বিতরন।

বৌদ্ধ নারী নেত্রী সঞ্চিতা তালুকদারের পক্ষ হতে ছিন্নমুল মানুষের মাঝে ত্রান বিতরন।

নিউজ ডেস্ক:

বর্তমান বিশ্ব আজ করোনা ভাইরাসে আক্রান্ত । হাজার হাজার মানুষ মৃত্যুবরন ও করেছে । লাখ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত ।  বর্তমানে মানুষ ঘরবন্দী । বাংলাদেশেও এই রোগের রোগী শনাক্ত হয়েছে এবং কজন মৃত্যু বরন ও করেছে । তাই সারা বাংলাদেশের মানুষ এখন ঘরবন্দী । স্বল্প আয়ের মানুষ , গরীব ও অসহায় পরিবারের অবস্থা এখন করুন । সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানেরা ও এগিয়ে আসছেন এই দুঃসময়ে মানুষকে সাহায্য করার জন্য ।গত ৭ এপ্রিল বাংলাদেশ বৌদ্ধ মহিলা সমিতির যুগ্ম সাধারন সম্পাদিকা ও মিনা বুটিক্স এর পরিচালক সঞ্চিতা তালুকদারের পক্ষ হতে চট্টগ্রামের শেরশাহ জঙ্গল ছলিমুল্লাহ ছিন্নামুল ৭০ পরিবার বিশেষ করে অন্ধ , প্রতিবন্ধী ও দিনমজুরদের মাঝে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করেছেন । খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল , ডাল , তেল , পিয়াজ , আলু ও ডাল । এসময় তার সাথে ত্রান বিতরন কালে আরো উপস্থিত ছিলেন এস আই সুজন বড়ুয়া, মনিকা বড়ুয়া, ঝিনু আক্তার সহ আরো অনেকে ।


No comments