অসহায় দরিদ্রদের পাশে হাটহাজারী সরকারি কলেজ শিক্ষক পরিষদ; ইউএনও’র ব্যক্তিগত তাহবিলে অর্ধ লক্ষাধিক অর্থ প্রদান
মো.সুমন
চট্টগ্রাম হাটহাজারী প্রতিনিধি:
মহামারী করোনাভাইরাস (কোবিড-১৯) সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। দিন দিন আক্রান্ত সংখ্যা বেড়েই চলছে বিশ্বজুড়ে। বাংলাদেশেও এই মহামারী করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে প্রতিনিয়ত। মহামারী প্রতিরোধ করণে সারাদেশ লকডাউন ঘোষণা করায় কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য অসহায় দরিদ্র পরিবার।
এমন পরিস্থিতিতে হাটহাজারী উপজেলার হতদরিদ্র, অস্বচ্ছল, দিনমজুর ও নিম্ন আয়ের কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়াতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন এর ব্যক্তিগত তহবিলে নগদ অর্ধ লক্ষ টাকার সহায়তা প্রদান করেছে হাটহাজারী সরকারি কলেজ শিক্ষক পরিষদ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাটহাজারী সরকারি কলেজ শিক্ষক পরিষদের নেতৃবৃন্দরা স্বশরীরে উপস্থিত হয়ে নগদ অর্ধ লক্ষ টাকা উপজেলা (ইউএনও) রুহুল আমিন এর হাতে এ সহায়তার অর্থ হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী সরকারি কলেজের উপাধ্যক্ষ গুল মোহাম্মদ, সহাকরী অধ্যাপক মো. সাইফুদ্দিন চৌধুরী, প্রভাষক মীর মো. জিয়াউল হক, প্রভাষক মো. আবু তালেব ও প্রভাষক মো. রাশেল জব্বার খান।
উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন বলেন, করোনা ভাইরাসের কারণে জনস্বাস্থ্যের নিরাপত্তা হুমকির পাশাপাশি দরিদ্র্য ও সীমিত আয়ের মানুষের জীবন কঠিন হয়ে যাচ্ছে।
এই সঙ্কটকালীন মুহূর্তে সমাজের ধনী ও বিত্তবানদের প্রতি চারপাশে খেটে খাওয়া দিনমজুর-অসহায় মানুষের পাশে এসে সহযোগিতার হাত বাড়ানোর আহব্বান জানান।

No comments