ফটিকছড়ি উপজেলাকে লকডাউন ঘোষনা করার নির্দেশ দিয়েছেন সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী
ফটিকছড়ি প্রতিনিধি:
আজ বিকাল ৩ টা থেকে ফটিকছড়ি উপজেলাকে লকডাউন ঘোষনা করার নির্দেশ দিয়েছেন সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী
বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) এর চেয়ারম্যান, ফটিকছড়ি সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী আজ ২৩ এপ্রিল বিকাল ৩ টা থেকে ফটিকছড়ি উপজেলাকে লকডাউন ঘোষনা করার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
ফটিকছড়িতে নানুপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এর একজন চিকিৎসক করোনা পজেটিভ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফটিকছড়ি বাসীর স্বাস্থ্য সুরক্ষার জন্য।
সাংসদ বলেন, দয়া করে আর কেউ অবহেলা করবেন না। তবে অবশ্যই সবাইকে এখন আরো সাবধান হতে হবে। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন।
অকারনে বাহিরে ঘুরাঘুরি করবেন না। সাংবাদিক ভাইদেরকেও সতর্ক ভাবে কাজ করার অনুরুধ করছি।
আমাদের প্রশাসনের সকলেই আপনাদের সেবাই নিয়োজিত আছে ও থাকবে। সবাই সবার জন্য দোয়া করবেন।
আল্লাহ পাক নিশ্চয় আমাদেরকে রক্ষা করবেন। খাগড়াছড়ির গাড়ি প্রয়োজনে মিরশ্বরাই দিয়ে যাবে, আমার ফটিকছড়ির উপর দিয়ে বাহিরের কোন গাড়ী চলাচল করবে না।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। সাংসদ আরো বলেন, এই দূর্যোগ মূহুর্তে সকল ফটিকছড়ি বাসীর সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি। যদি কেউ প্রশাসনের সিদ্ধান্ত না মানে তা হলে প্রশাসন কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।
উল্লেখ্য করোনা পজেটিভ হওয়া ডা: বাসেত এর বাড়ী সাতকানিয়া হলেও নাজিরহাট হাসপাতাল সংলগ্ন তার বাস ভবন ইতি মধ্যে লকডাউন করা হয়েছে। তার সংস্পর্শে আশা সকল ডাক্তার, নার্সকে আজকের মধ্যে করোনা ভাইরাস এর নমুনা পরীক্ষা করানোর জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে এবং আজ সকালে তার পরিবারের সবাইকে নিয়ে শহরের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

No comments