রাজনীতি ও সমাজসেবায় সমানতালে কাজ করছেন সিজার বড়ুয়া
লোকমান আনছারী রাউজান চট্টগ্রামঃ
চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা, বাংলাদেশ বুড্ডিস্ট লিডার্স ফোরামের সাংগঠনিক সম্পাদক, বঙ্গবন্ধু তথ্য ও গবেষণা কেন্দ্রের যুগ্ম মহাসচিব,বাংলাদেশ কৃষ্টি প্রচার সংঘের প্রচার সম্পাদক,হিন্দু,বৌদ্ধ, খৃষ্টান ছাত্র-যুব ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগরের সহ- সভাপতি সীজার বড়ুয়া সদা হাস্যজ্জ্বল ও আন্তরিক সমাজ হিতৈষী ব্যক্তি কখনো সুবিধা বঞ্চিত মানুষের পাশে, কখনো বৃদ্ধাশ্রমে অসহায় মা বাবাদের জন্য।
কখনো বৌদ্ধ ধর্মালম্বীদের ধর্ম বিকাশে ও চর্চায় ভাবনা কেন্দ্রে সার্বিক সহযোগী করে যাচ্ছেন,পাশাপাশি শিশুদের সাংস্কৃতিক ও খেলাধুলায় তাঁর অবদান অপরিসীম ।
সাম্প্রতিক সময়ে দেশব্যাপী মহামারী করোনার বিপর্যয়ে প্রচার বিমুখ এ যুবনেতা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ও তাঁর ব্যাক্তিগত অর্থায়নে নগরীর কেন্দ্রীয় বিহার সহ ৮টি বিহারে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার হিসাবে প্রদান করেন।
স্হানীয় পর্যায়ে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের অন্যতম নেতা রাশেদুল আলম রাশেদের অর্থায়নে ১২০০ পরিবারের মাঝে পৌঁছে দেন।এছাড়া নিজস্ব অর্থায়নে নিজ গ্রামে রৌফাবাদ,আরেপিন নগর মাঝের ঘোনা ও চান্দঁগাও সহ চট্টগ্রামের নানা স্হানে নীরবে তাঁর সতির্থদের সাথে নিয়ে মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছেন নিত্য প্রয়োজনীয় উপহার সামগ্রী।একপর্যায়ে তাকে তাঁর এ কর্মযজ্ঞের বিষয় তাঁর প্রেরণার উৎসের কথা জানতে চাইলে তিনি বলেন আমার দাদু একুশে পদকপ্রাপ্ত কবিয়াল ফনী বড়ুয়া আজীবনে মানবতার কল্যানে নিয়োজিত রেখেছিলে এ মানব সেবা আমার পরিবারিক শিক্ষা।
এছাড়া তিনি বলেন তাঁর গুরু সাংবাদিকতা পেশায় জড়িত বাবু সেতু বড়ুয়া নানান সহযোগীতা ও অনুপ্রেরণায় তাঁর এ পদচারণাকে সামাজিক প্রেক্ষাপটে আরো কাজ করার সাহস যুগিয়েছেন । সিজার বড়ুয়া আমৃত্যু মানবের সেবায় কাজ করে যেতে চান ।

No comments