Recent comments

ব্রেকিং নিউজ

রাউজানে জেলা পুলিশ সুপারের উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ওসি কেপায়েত উল্লাহ

রাউজানে জেলা পুলিশ সুপারের উদ্যোগে  অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ওসি কেপায়েত উল্লাহ

লোকমান আনছারী রাউজান প্রতিনিধিঃ

বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও প্রায় অর্ধশত মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। এ রোগের প্রাদুর্ভাবের কারণে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ ।দেশে  দুই সপ্তাহের জন্য বন্ধ রয়েছে যানবাহন, দোকানপাট ও অফিস-আদালত। দেশ কার্যত লকডাউন। এই অবস্থায় ব্যবসায়ী, মধ্যবিত্তের পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন নিম্ন আয়ের মানুষ। এমতাবস্থায় সরকারের পাশাপাশি তাদের সহযোগিতায় এগিয়ে আসছেন সমাজের অনেক বিত্তবান লোক।
তেমনই মহতী উদ্যোগ গ্রহণ করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ।
রাউজান উপজেলায় ২ এপ্রিল চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের উদ্যোগে রাউজান থানার অফিসার ইনচার্জ ওসি কেফায়েত উল্লাহ নিজ হাতে এলাকার অনেক গরিব অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।এসময় থানার চেগেন অফিসারসহ পুলিশ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। 

No comments