করোনা সন্দেহে মৃত্যু হয়েছে সাতকানিয়ার আজিমপুর পাড়ার সন্তান জসিম উদ্দীন
সৌদি আরব মদিনা জাহেদীয়া এলাকার ব্যবসায়ী (৪০) জসিমউদ্দীন নামে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে।
তিনি দীর্ঘ ১০ দিন যাবত জ্বর হাঁচিকাশি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে করোনা সন্দেহে ভর্তি হয়েছিলেন।আজ সকালে তিনি মৃত্যু বরণ করেন।
তিনি দীর্ঘদিন আল মুবারক গ্রুপ হোটেলেও কাজ করেছেন।
তার গ্রামের বাড়ী চট্টগ্রাম সাতকানিয়া ছদাহা ইউনিয়ন ৫ নং ওয়ার্ডে আজিমপুর পাড়া। এই নিয়ে মদিনায় ৪ জন বাংলাদেশী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

No comments