Recent comments

ব্রেকিং নিউজ

রাউজানে ফজলে করিম চৌধুরীর উদ্যোগে উরকিরচরে দের হাজার পরিবারের খাদ্যসামগ্রী বিতরণ শুরু

রাউজানে ফজলে করিম চৌধুরীর উদ্যোগে উরকিরচরে দের হাজার পরিবারের খাদ্যসামগ্রী বিতরণ শুরু

লোকমান আনছারী রাউজান প্রতিনিধিঃ

সারা বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও প্রায় অর্ধশত মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। এ রোগের প্রাদুর্ভাবের কারণে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ । দেশে দুই সপ্তাহের জন্য বন্ধ রয়েছে যানবাহন, দোকানপাট ও অফিস-আদালত। দেশ কার্যত লকডাউন। এই অবস্থায় ব্যবসায়ী,মধ্যবিত্তের পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন নিম্ন আয়ের মানুষ। এমতাবস্থায় সরকারের পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে তেমনই মহতী উদ্যোগ গ্রহণ করেছেন চট্টগ্রামের রাউজান উপজেলার মাঠি ও মানুষের নেতা ও সাংসদ রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরীর উদ্যোগ ও দিক নির্দেশনায়।
২ এপ্রিল রোজ বৃহস্পতিবার উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাউজান উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সৈয়দ আবদুল জব্বার সোহেলের উপস্থিতিতে উরকিরচর ইউনিয়নের রিক্সা চালক সমিতি, আবুরখীল সি এন জি চালক সমিতি ও আলামিয়াহাট সি এন জি চালক সমিতির অসহায় মানুষের মাঝে নিজ হাতে তাদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উরকিরচর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক এমরান হোসেন মনির,ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আব্দুল আজিম মুন্না,সেচ্ছা‌সেবকলী‌গ নেতা টিংকু,আজম, প্রমুখ।এসময় ইউনিয়নের চেয়ারম্যান বলেন এই ভাবে উরকিরচর ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে আমি নিজে গিয়ে দিন মজুর অসহায় পরিবার কে খাদ্যসামগ্রী বিতরণ করবো বলে জানান।

No comments