অসহায়দের মাঝে পাঁচলাইশ থানা যুবলীগ নেতা মোহাম্মদ সুমনের উদ্যোগে ত্রান বিতরণ
দেশ যখন করোনা ভাইরাসের থাবায় বিপর্যস্ত। তখন চরম অভাবের সম্মুখীন হয়ে পড়েছে দেশের খেটে খাওয়া সাধারণ মানুষ গুলো। আর এইসব অভাবগ্রস্থ ঘরবন্দী মানুষগুলোর পাশে দাড়ালেন পাঁচলাইশ থানা যুবলীগ নেতা মোহাম্মদ সুমন।
আজ ৩ই এপ্রিল ২০২০ শুক্রবার এইসব গরীব অসহায় ১০০ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, পিয়াজ, সাবান এইসব খাদ্য সামগ্রী বিতরন করেন মোহাম্মদ সুমন।
পাঁচলাইশ থানার ৮ নং শুলক বহর ওয়ার্ডের খেটে খাওয়া বিভিন্ন শ্রমজীবী ১০০ পরিবারের মাঝে এইসব ত্রান বিতরন করা করা হয়।
দেশের এমন ক্রান্তিলগ্নে দরিদ্র অসহায় শ্রমজীবী মানুষের মাঝে ত্রান বিতরন করতে পেরে নিজেকে ধন্য মনে করেন পাঁচলাইশ থানা যুবলীগ নেতা মোহাম্মদ সুমন। এসময় তিনি দেশের এমন দুর্দিনে অভাবগ্রস্থ মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।
এই করোনা দুর্যোগ মোকাবেলায় সকলের সহযোগিতা কামনা করেন পাঁচলাইশ থানা যুবলীগ নেতা মোহাম্মদ সুমন।

No comments