ছাত্রলীগে নেতা তৌহিদ চৌধুরী'র পরিবারের থেকে ২৫০পরিবার পেল খাদ্য সামগ্রী
মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া :
মাননীয় তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ এম পি মহোদয়ের নির্দেশ ত্রুমে চট্রগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জনাব তৌহিদুল ইসলাম চৌধুরি’পরিবারের পক্ষ থেকে রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ও রাজানগর ইউনিয়নের গরিব অসহায় খেটে খাওয়া মানুষদের ঘরে ঘরে গিয়ে নিত্যপন্য খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেন।
ইসলাম পুর ইউনিয়নের সাদেকনগর,বেতছড়ি মগাইছড়ি পুলিশ কেম্প ৬নং ওয়ার্ড খলিফারপাড়া নেজাম শাহ পাড়া সাইর মোহাম্মদ পাড়া গলাচিফা পেয়ার মোহাম্মদ চৌধুরি বাড়ি বাচুর মোহাম্মদ পাড়া রাজানগর ইউনিয়নের রাণীর হাট বাজারের পার্শবতী এলাকা ও ইছামতি খালের পশ্চিমে দূর্গম এলাকা শিয়ালবুক্কা,সহ অনেক কৃষক শ্রমিক অসহায় গরিব ২৫০পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন তৌহিদ চৌধুরী’র বড় ভাই আরিফ মঈনুল ইসলাম চৌধুরী(সওকত) ছোট ভাই ফরহাদ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরি বাবলা, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শুভ শীল,রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মুবিন চৌধুরি ধর্ম বিষয়ক সম্পাদক সাংবাদিক জাকেরুল ইসলাম জাকের রিজভী চৌধুরি, ইসলাম পুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম যুবলীগ নেতা মেম্বার খোরশেদ আলম বাবুল, উদয় তুরি ছাত্রলীগ নেতা জেকশন চৌধুরী জোবাইদুল ইসলাম চৌধুরি বদিউল আলম সোহান আব্বাস সহ অনেকে।
কৃষক শ্রমিক অসহায় গরিব দূঃখি মানুষের কঠিন সময়ে তাদের ঘরের দরজায় বস্তা ভরা খাদ্য সামগ্রী পেয়ে তাদের চোখে মুখে হাশির আনন্দে আত্মহারা।
স্থানীয়রা মনে করেন তৌহিদ চৌধুরী ও সওকত চৌধুরীর পরিবারে মহৎ উদ্দ্যেগকে অনুকরণ করে বাকীরাও এগিয়ে আসবেন।
ত্রান বিতারণের সওকত চৌধুরী গরীব দুস্থ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বলেন আমাদের পরিবার সবসময় আপনাদের পাশে থাকবে প্রয়োজনে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তালিকা তৈরি করে দেওয়া হবে যাতে করে কোন মানুষ খাবারের কষ্ট না পাই।
তৌহিদ চৌধুরীবলেন আমাদের রাঙ্গুনিয়া গন-মানুষের নেতা জননেতা মাননীয় তথ্যমন্ত্রী ঘোষনা দিয়েছেন রাঙ্গুনিয়ার কোন পরিবার খাবারের কষ্ট পাবেনা তিনি ইতিমধ্যে সরকারি অনুদান ছাড়াও নিজস্ব তহবিল থেকে সাধারণ মানুষদের ত্রান বিতারণ করে যাচ্ছেন।আমরাও যদি পাশাপাশি ব্যক্তিগত উদ্দ্যেগে সাধারণ মানুষের পাশে দাঁড়ায় তাহলে মাননীয় মন্ত্রীর ঘোষনা বাস্তবায়ন সহজ হবে। তৌহিদ চৌধুরী রাজানগর ও ইসলামপুরের বিত্তবানদের এই মহা বিপদে মানুষের পাশে থাকার আহবান জানান।
তিনি আরো বলেন যতক্ষন সাধ্য থাকবে ততক্ষন মানুষের বিপদে।
.

No comments