Recent comments

ব্রেকিং নিউজ

বান্দরবানে সেনা জোনের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ

তপন চক্রবর্তী বান্দরবান জেলা প্রতিনিধি:

 বান্দরবানে সেনা জোনের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।

গত মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২ঃ৩০ ঘটিকায় বান্দরবানে করোনা ভাইরাস (COVID - 19) প্রতিরোধে কোয়ারেন্টিনে থাকা অসহায় হতদরিদ্র জনগণের সাহায্যার্থে জোন কমান্ডার লে. কর্নেল আখতার উস সামাদ রাফি বিএসপি, পিএসসি এর নির্দেশে ক্যাপ্টেন মু. ফারহান ইশরাক চৌধুরী এর নেতৃত্বে বান্দরবান শহরস্থ অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষকে (১০০-১২০ জন) দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। জোন কমান্ডার লে. কর্নেল আখতার উস সামাদ রাফি বিএসপি, পিএসসি জানান, করোনা ভাইরাস (COVID - 19) প্রতিরোধে কোয়ারেন্টিনে থাকা অসহায় হতদরিদ্র জনগণের সাহায্যার্থে এই প্রক্রিয়া আগামীতেও চলমান থাকবে বলে জানান ।
 এই নিউজের ভিডিওফুটেজ দেখতে নিচে ক্লিক করুন-
  nca24bd

No comments