Recent comments

ব্রেকিং নিউজ

রাজস্থলী উপজেলা ছাত্রলীগের ৩নং বাংগাল হালিয়া ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধে অভিযান


 রাংগামাটি জেলা আওয়ামীলীগ ও জেলা ছাত্রলীগের নির্দেশনায় আজ রাজস্থলী উপজেলাধীন ৩নং বাংগাল হালিয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সহ প্রতিটি দোকান, রাস্তায়, বাজারের বিভিন্ন পয়েন্টে করোনা ভাইরাস প্রতিরোধে স্প্রে করা হয়। 
এই সময় উপস্থিত ছিলেন ৩নং বাংগাল হালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু ঞোমং মারমা, রাজস্থলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নয়ন চৌধুরী, রাংগামাটি জেলা ছাত্রলীগের সহ সম্পাদক মোঃ মিরাজ, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি সুমন বড়ুয়া, অর্থ সম্পাদক পুলক সাহা,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ক্যাসউই মার্মা, সাধারণ সম্পাদক সাহেদ হোসেন চৌধুরী, সহ সভাপতি মাইন উদ্দীন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা ও ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি, রাজস্থলী উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ প্রার্থী ইয়াছির আরফাত রিকু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন। সাবেক ছাত্রনেতা ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পাবেল কান্তি দে সহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

No comments