Recent comments

ব্রেকিং নিউজ

দেশ বরেণ্য কবি ও শিশুসাহিত্যিক আসলাম সানী থেকে সাহিত্য সম্মাননা গ্রহন করলেন কবি চকিত প্রাচুর্য


 
 তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি:
 
 চট্টগ্রাম প্রেসক্লাবে (১৩ মার্চ) কবি'র আলপনা সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত কবি'র আলপনা সাহিত্য পরিষদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী, গুণী লেখক সম্মাননা প্রদান অনুষ্ঠান -২০২০ উপলক্ষ্যে উক্ত অনুষ্ঠানে সাহিত্যে অবদানের জন্য দেশ বরণ্য প্রথিতযশা কবি ও শিশুসাহিত্যিক আসলাম সানীর থেকে "সাহিত্য সম্মাননা" গ্রহণ করেন কবি চকিত প্রাচুর্য। 
 
উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন শিশুসাহিত্যিক রাশেদ রউফ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি ও শিশুসাহিত্যিক আসলাম সানী, প্রধান আলোচক ছিলেন কবি এ বি এম সোহেল রশিদ, বিশেষ আলোচক ছিলেন কবি ও সাহিত্যিক চকিত প্রাচুর্য, কবি মোঃ শামীম হোসেন রাফি সহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্রথিতযশা দেশ বরেণ্য কবি ও শিশুসাহিত্যিক আসলাম সানী কবি ও সাহিত্যিক চকিত প্রাচুর্যের ভবিষৎ সফলতা কামনা করেন।

No comments