Recent comments

ব্রেকিং নিউজ

রাংগুনীয়া উপজেলা প্রধান শিক্ষক ফোরাম গঠিত



রিপোর্টার: মোহাম্মদ রাকিব বিন রহিম (রবিন)

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে সামনে রেখে,মুক্তিযুদ্ধের চেতনা ধারণকরে,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপ্ন সোনার বাংলা বিনির্মানে সহায়ক শক্তি ও শিক্ষক সমাজের সুখ দুঃখে সঙ্গী,রাংগুনীয়া উপজেলার শিক্ষার মানের সমতা বিধান আনয়নের লক্ষ্যমাত্রা অর্জনে জন্য আজ ১২/০৩/২০২০ই সালে রাংগুনীয়া ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কোদালা উচ্চ বিদ‍্যালয়ের হল রুমে উপজেলার প্রধান শিক্ষক ফোরাম আগামী দুবছরের জন্য গঠিত হয়।সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন- ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খিলমোগল রসিক উচ্চ বিদ‍্যালয়ের প্রবীণ প্রধান শিক্ষক জনাব আলহাজ্ব আবদুর রহমান তালুকদার,সিনিয়র সভাপতি নির্বাচিত হন-পোমরা বঙ্গবন্ধু সরকারী উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নুরুল আবছার,সহ-সভাপতি নির্বাচিত হন যথাক্রমে শিলক হামিদ শরীফ বালিকা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ এয়াকুব আলী,লালানগর উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক বাবু বাদল বরণ বড়ুয়া,সাধারণ সম্পাদক নির্বাচিত হন-মরিয়ম নগর বহুমূখী উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক বাবু আশিষ কান্তি চৌধুরী,যুগ্ন সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে-সরফভাটা মীরেরখীল উচ্চ বিদ‍্যালের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আবু বক্কর,রাজাভুবন উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোক্তার আহমদ,সোনারগাঁও উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ গিয়াস উদ্দিন,বিআইজেট বালিকা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক বাবু রতন কুমার শীল,সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন-ইসলামপুর উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ইব্রাহিম হোসেন,অর্থ সম্পাদক নির্বাচিত হন-কোদালা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুবীর বড়ুয়া,প্রচার সম্পাদক নির্বাচিত হন -রফিকাবাদ বালিকা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আজিজুর রহমান,দপ্তর সম্পাদক নির্বাচিত হন-হরিহর উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক বাবু মনতোষ শীল,শিক্ষা ও গবেষণা সম্পাদক নির্বাচিত হন-সরফভাটা আইডিয়াল উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুরুল আকতার,সাহিত‍্য ও প্রকাশনা সম্পাদক -পদুয়া সম্মিলনী বালিকা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক বাবু রাধা শ‍্যাম দেবনাথ,মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হন-পশ্চিম শিলক বেদৌয়া আলম উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষিকা জনাব রুবিনা ইয়াছমিন,সমাজ কল‍্যাণ সম্পাদক নির্বাচিত হন-কোদালা এম এ তাহের উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক বাবু কৃঞ্চ পাল সদস্য যথাক্রমে শহীদ জিয়া নগর উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক জনাব খোরশেদ আলম,খুরিশীয়া দাকোপ উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ইদ্রিস মিয়া ও সুখবিলাস উচ্চ বিদ‍্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা।আরো অনেক প্রধান শিক্ষক স্ব -স্ব বিদ‍্যালয়ে বিভিন্ন ব‍্যস্ততার জন‍্য আসতে পারেননি তবে সংহতি জানিয়েছেন তাঁরাও ফোরামের সদস্য নির্বাচিত হবেন।
কৃতজ্ঞতা স্বীকার -কোদালা উচ্চ বিদ‍্যালয় পরিচালনা পর্ষদের সস্মানিত সভাপতি,তরুণ, উদীয়মান আওয়ামীলীগ নেতা,রাংগুনীয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও কোদালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নুরুল হক সাহেবের সুযোগ‍্য সন্তান,কর্ণফুলী গ‍্যাস ডিসট্রিউবিশন কোং এর কর্মকর্তা জনাব কায়ছার নূর লিটনের নিকট।

No comments