রাউজানে বসতবাড়ি আগুনে পুড়ে ছাই
লোকমান আনছারী রাউজান প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দু'টি বসতবাড়ি। উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়নের আবুরখীল গ্রামের আলী মিয়া দফাদারের বাড়ীর নাজিম উদ্দিন চৌকিদার ও লোকমানের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, ১৬ মার্চ রবিবার ভোরের দিকে হঠাৎ ঘরে আগুনের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে ঘর থেকে বের হয়ে যান নাজিম উদ্দীন চোকিদার ও লোকমানের পরিবারের সদস্যরা।
উভয় পরিবারের লোকজন কোনমতে প্রাণে বাঁচলেও বাঁচাতে পারেননি তাদের মাথা গোঁজার ঘর দুটি।
এতে লোকমানের ১৫০,০০০,(এক লক্ষ পন্জাশ হাজার টাকা) মেয়ের বিয়ের জন্য ঘরে রাখা এবং নাজিম উদ্দীন চৌকিদারের ২ লক্ষ নগদ টাকা,৪ ভরি স্বর্ণালংকার, ২টি ছাগল, হাঁস-মুরগি এবং ঘরে ব্যবহারের কাপড়-চোপড় ও অন্যান্য আসবাবপত্র সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়।
পরে প্রতিবেশীরা খবর পেয়ে ফায়ারসার্ভিস সহ আগুন নেভানোর জন্য এগিয়ে আসলেও ততক্ষণে ঘর দুটির সিংহভাগই পুড়ে যায়। এদিকে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।
এ ব্যাপারে নাজিম উদ্দীন চৌকিদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কিভাবে আগুন লেগেছে কিংবা আদৌ কেউ লাগিয়ে দিয়েছে কিনা আমরা বুঝতে পারছি না।
বর্তমানে পরিবার দুটি খোলা আকাশের নিচে বাস করছে।

No comments