হাটহাজারীর দক্ষিণ কুয়াইশ এলাকার নিহত তরুণ শরীফ খুনের আসামী গ্রেফতার।
হাটহাজারীর দক্ষিণ কুয়াইশ এলাকার নিহত তরুণ শরীফ খুনের আসামী গ্রেফতার।
চট্টগ্রাম সংবাদদাতাগত ২৪ নভেম্বর রোজ মঙ্গলবার রাত অনুমান ০৮.০০ ঘটিকার সময় হাটহাজারী থানাধীন ১৪ নং শিকারপুর ইউনিয়নস্থ দক্ষিন কুয়াইশ, ৮ নং ওয়ার্ড, গোল আমগাছ তল এলাকায় পরিত্যক্ত ডোবার মধ্য হতে সিএনজি চালক মোঃ শরীফ(২২), পিতা- নুর নবী, মাতা- জাহানারা বেগম, সাং- গোলাপের দোকান, সোনার পিতার বাড়ী, থানা- চান্দগাঁও, সিএমপি, চট্টগ্রাম এর ঘাড়ে, পিঠে, বুকে জখমপ্রাপ্ত লাশ উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় নিহতের মা বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা মদুনাঘাট তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোঃ জাব্বারুল ইসলাম মামলার মূল রহস্য উদঘাটন ও ঘটনার সহিত জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষে ব্যাপক অভিযান পরিচালনা করার মাধ্যমে। অভিযানের একপর্যায়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৯ নভেম্বর বিকালে মামলার প্রধান আসামী মোঃ রাকিব(১৯), পিতা- মোঃ মৃত নাছির, মাতা- রোকেয়া বেগম, স্থায়ী সাং- পাঠানপাড়া, গণি কোম্পানীর বাড়ী, থানা- চান্দগাঁও, সিএমপি, চট্টগ্রাম, বর্তমান সাং- দক্ষিন কুয়াইশ, গোল আমগাছতল, গোয়ালের ঘাটা, থানা- হাটহাজারী, জেলা- চট্টগ্রাম'কে জিয়াবাজার এলাকায় তার খালার বাড়ী হতে আসার পথে মদুনাঘাট ব্রীজের উপর পৌঁছলে তাকে ধৃত করেন। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে পাওনা টাকার লেনদেনকে কেন্দ্র করে ভিকটিম শরীফ’কে ছুরিঘাতে হত্যা করে ঘটনাস্থল ডোবায় কচুরিপানার মধ্যে ফেলে দেয় মর্মে জানায়। আসামীকে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করার জন্য আগামীকাল ৩০ নভেম্বর রোজ সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

No comments