Recent comments

ব্রেকিং নিউজ

বিনামূল্যে কৃষকদের মাঝে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করলেন রাউজানের সাংসদ।

বিনামূল্যে কৃষকদের মাঝে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করলেন রাউজানের সাংসদ।

লোকমান আনছারী চট্টগ্রাম 

চট্টগ্রামের রাউজানে উপজেলায় ২৯ নভেম্বর রবিবার ২০-২১ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়।রাউজান উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ ও সার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার সাব্বির আহম্মেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল,উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ,উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব,সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌর প্যানেল মেয়র বশির উদ্দীন খাঁন,উপজেলা যুবলীগের সভাপতি পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দীন পারভেজ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার সোহেল সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সূত্রে জানা যায়, প্রণোদনা কর্মসূচির আওতায় ১২০ জন কৃষককে রোবা হাইব্রীড,১০জনকে গম, ৪০ জনকে ভুট্টা,২০ জনকে সরিষা,১০ জনকে চিনাবাদাম,২০জনকে শীতকালীন মুগসহ সর্ব মোট ২২০ জন কৃষককে ২৬০০কেজি ডিএপি সার ও ২০৫০ কেজি এমওপি সার ও বীজ দেয়া হয়। উপজেলা কৃষি অফিসার সাব্বির আহম্মেদ বলেন, এই উপজেলার তালিকাভুক্ত ১১৫০জন কৃষকদের কে বীজ সহায়তা দিবে বলে জানিয়েছেন। 

No comments