Recent comments

ব্রেকিং নিউজ

বাঁচানো গেল না নির্মমতার শিকার রাউজানের সেই মাদ্রাসা শিক্ষার্থীকে

বাঁচানো গেল না নির্মমতার শিকার রাউজানের সেই মাদ্রাসা শিক্ষার্থীকে


---------------------------------------

লোকমান আনছারী চট্টগ্রাম:

অবশেষে মারা গেছে পড়া না পারায় শিক্ষক কর্তৃক  মাথা থেতঁলে দেওয়া রাউজানের সেই মাদ্রাসা শিক্ষার্থী। ২৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত বৃহস্পতিবার রাত ৩ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সে এ বিষয়ে রাউজান থানার এসআই আবু বকর বলেন, লাশের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।অভিযুক্ত ওই শিক্ষকের নাম হাফেজ আবদুল মালেক (২৫)। তিনি রাউজানের উরকিরচর ইউনিয়নের মদুনাঘাট ইউনুছিয়া ফতহুল ইসলাম মাদ্রাসা ও হেফজখানার হেফজ বিভাগের শিক্ষক। তার বাড়ি বাঁশখালী উপজেলার নতুন পাড়া পুকুরিয়া এলাকায়। তার পিতার নাম  মুহাম্মদ শামসুল আলম। শিক্ষকের নির্মমতার শিকার নিহত মাদ্রাসা শিক্ষার্থী মিজানুর রহমানের বাবা মুহাম্মদ আবদুল্লাহর কাছ থেকে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমার সন্তানকে সু-শিক্ষা অর্জন করার জন্য আমি বিগত চার মাস আগে মাদ্রাসায় ভর্তি করিয়েছিলাম। তবে আমার ছেলে পড়া না পারায় মাথা থেতঁলে দিয়ে হত্যা করে । প্রশাসনের প্রতি আমার আকুল আবেদন ওই পাষণ্ড শিক্ষককে সবোর্চ্চ সাজা দেওয়া হোক। যাতে দেশের আর কেউ এই ধরনের জঘন্য কাজ করতে সাহস না পায়।মাদ্রাসার পরিচালক শিহাব উদ্দিন এ ব্যাপারে বলেন, ঘটনার পর পর আহত শিক্ষার্থীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে নগরীর আরেকটি হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়। মাদ্রাসার পক্ষ থেকে যাবতীয় খরচ বহন করা হয়েছে।  তিনি আরো জানান, এই ঘটনার জন্য আমি মাদ্রাসা পরিচালক হিসেবে অত্যন্ত মর্মাহত। সেই সাথে অপরাধী শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। উল্লেখ্য, গত ১৩ অক্টোবর শিক্ষকের নির্যাতনের পর গুরুতর আহত অবস্থায় রাউজানের উরকিরচর ইউনিয়নের মধুনাঘাট ইউনুছিয়া ফতহুল ইসলাম মাদ্রাসা ও হেফজখানার শিক্ষার্থী মিজানুর রহমান (১১) কে চট্টগ্রামের একটি হাসপাতালে আইসিউতে ভর্তি করা হয়। পরে মাদ্রাসা কর্তৃপক্ষের সহযোগিতায় ছেলের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করলে ওই মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

No comments