Recent comments

ব্রেকিং নিউজ

হবিগঞ্জের নবীগঞ্জ শহর থেকে দুই দিন ধরে মিশুক সহ চালক নিখোঁজ


মোঃ জাফর ইকবাল হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জের নবীগঞ্জে দুই দিন ধরে আবিদ উল্লাহ সেজু (১৮) নামে এক মিশুক চালক নিখোঁজ হয়েছে। সে উপজেলার গুজাখাইর গ্রামের সাহিদ উল্লাহ পুত্র । পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার দুপুর ৩ টা ৩০ মিনিটে খাওয়া দাওয়া শেষে মিশুক নিয়ে নবীগঞ্জ শহরে যায় সেজু। কিন্তু গভীর রাত পর্যন্ত তার জন্য অপেক্ষা করলেও তিনি আর ফিরে আসেন নি। পরে আবিদ উল্লাহ সেজু পরিবারের লোকজন তাদের সকল অাত্মীয়দের বাড়িতে খোজ খবর নিয়েও কোথাও তাকে পাওয়া যায়নি। রবিবার নবীগঞ্জ থানার একটি নিখোঁজের সাধারণ ডায়েরী করা হয় যার নং (১৩৩৭) নিখোজের বিষয়টি পরিবারের পাশাপাশি পুলিশও বিভিন্ন স্থানে খোঁজাখোজি শুরু করলেও এ পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের বিষয়ে তার বাবা সাহিদ উল্লাহ বলেন, বিভিন্ন জায়গায় খুঁজেও তার কোন সন্ধান মিলছে না। পুলিশ জানিয়েছে, তারা আমার ছেলের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আজিজুর রহমান বলেন, পুলিশ বিভিন্ন স্থানে সেজুকে খুঁজছে। বিভিন্ন থানায়ও ইতি মধ্যে অবগত করা হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুত তার সন্ধান পাওয়া যাবে

No comments