Recent comments

ব্রেকিং নিউজ

বান্দরবানে ১০টি বিভিন্ন মামলার জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস




তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি:


বান্দরবানে ১০টি বিভিন্ন   মামলার জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করেছে পুলিশ। 

বুধবার  (০৭ অক্টোবর ) দুপুর ১২ঃ৩০ ঘটিকায় বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমানের উপস্থিতিতে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।

১০টি বিভিন্ন মামলার জব্দকৃত

মাদকদ্রব্যের আলামতসহ ঊনচল্লিশ হাজার ( ৩৯,০০০) পিস ইয়াবা ও বিদেশী মদের বোতল ২৭ পিচ, দেশী ও চোলাই মদ ২৫ লিটার, গাঁজা ৫০০ গ্রাম, পপি গাছসহ  যার আনুমানিক মুল্য এক কোটি টাকা (১,০০,০০,০০০) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উক্ত মাদক দ্রব্য ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ও ভারপ্রাপ্ত মালখানা ম্যাজিস্ট্রেট বান্দরবান পার্বত্য জেলা, জনাব মুজাহিদুর রহমান, কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ মনিরুল ইসলাম, ইনচার্জ মালখানা এসআই মোঃ গিয়াস উদ্দিন ভুঁইয়া, মালখানা মুন্সী  মোঃ কামাল উদ্দিন।

No comments