Recent comments

ব্রেকিং নিউজ

বান্দরবানে মানসিক ভারসাম্যহীনকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার





তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি:



বান্দরবান পৌর শহরের এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষনের অভিযোগে জামাল হোসেন (২০) নামে

এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।


সোমবার (৫ অক্টোবর) রাত ৯ঃ৩০ ঘটিকায়  বান্দরবান ০৪ নং ওয়ার্ডস্থ মসজিদ মার্কেটে  অভিযুক্ত জামাল হোসেনকে দেখতে পেয়ে স্থানীয়রা মারধর করে পুলিশে সোপর্দ করে। সে  বান্দরবান পৌর শহরের ৮নং ওয়ার্ডের   আর্মি পাড়া ওয়াপদা ব্রীজ এর মোঃ নজির হোসেন এর ছেলে।


পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর ভোর রাতে বান্দরবান সদরের বাজার এলাকার মসজিদ মার্কেটের গলিতে এক ভারসাম্যহীন নারীকে ধর্ষন করে জামাল হোসেন  নামের এক যুবক। এরপরে বাজারের সিসিটিভি ফুটেজে ভারসাম্যহীন নারীকে ধর্ষন এর ভিডিও সনাক্ত হলে বাজারের ব্যবসায়ী ও স্থানীরা জামাল 

হোসেনকে খোঁজাখুজি করতে থাকে। ৫ অক্টোবর থাকে বান্দরবান ০৪ নং ওয়ার্ডস্থ মসজিদ মার্কেটে দেখতে পেয়ে স্থানীয়রা মারধর করে পুলিশে সোপর্দ করে


পরে পুলিশের একটি টিম জামাল হোসেনকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুলিশ হেফাজতে নিয়ে আসে।



বান্দরবান সদর থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়,তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে  নারি ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়েছে।

No comments