Recent comments

ব্রেকিং নিউজ

বান্দরবানে আছে ৮০০ বছরের বুদ্ধ মূর্তি রাজগুরু বৌদ্ধ বিহারে





তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি:



বান্দরবান পার্বত্য জেলার ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান রাজগুরু বৌদ্ধ বিহারে সাড়ে ৫ শত থেকে ৮ শত বছরের আগের বুদ্ধ মূর্তি আছে  প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনের কথা জানিয়েছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়াম্যান ক্যশৈহ্লা।


আজ বুধবার (২১ অক্টোবর) সকালে নিজ কার্যালয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাঠানো স্মারক সংবলিত এক চিঠির তথ্যের ভিত্তিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এতথ্য জানান তিনি।


এ সময় উপস্থিত ছিলেন, রাজগুরু বৌদ্ধ বিহারের সদস্য সচিব ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ক্যএসমং সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্সমিডিয়ার সংবাদকর্মী । 

এদিকে রাজগুরু বৌদ্ধ বিহারের সদস্য সচিব ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ক্যএসমং বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। বিক্ষুব্ধ এই পার্বত্য চট্টগ্রামে এ ধরনের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের পুরানো মূর্তি সংরক্ষণ করতে পারা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সংরক্ষণ করতে পারা আমাদের জন্য গর্বের বিষয়। 

রাজগুরু বৌদ্ধবিহারে অধিষ্ঠিত বুদ্ধ মূর্তিটি মায়ানমারের প্যাগান কালপর্বের  শিল্পরীতির প্রভাবে নির্মিত হয়েছে এবং মূর্তিটি ব্রোঞ্জের বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় । 

এছাড়াও  ঋষি মুনির কাছ থেকে ৯ ম বোমাং রাজা সাক হ্ন ঞ্রো সংগ্রহ করে রাজগুরু বৌদ্ধ বিহারে অধিষ্ঠিত করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।


গত ১৫ থেকে ১৭ আগস্ট চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. মো: আতাউর রহমানের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম রাজগুরু বিহারে অধিষ্ঠিত বুদ্ধ মূর্তিটি সরেজমিনে যাচাই বাছাই করেন। এ সময় তারা বিহারের সংশ্লিষ্টদের সাথে মতবিনিময়ের মাধ্যমে তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। পরিদর্শনকালে বুদ্ধ মূর্তিটির আলোকচিত্রও ধারণ করেন কমিটির সদস্যরা।

No comments