আল্লামা শাফির মৃত্যুতে সাবেক সাংসদ গিয়াসউদ্দিন কাদের'র শোক প্রকাশ
![]() |
| Add caption |
ডেস্ক রিপোর্ট:
উপমহাদেশেরদেশের প্রখ্যাত আলেম আল্লামা শাহ আহমদ শফী হুজুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও রাউজান-রাঙ্গুনীয়ার সাবেক সাংসদ আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী । এক শোকবার্তায় সাবেক সাংসদ আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন
" উপমহাদেশের প্রখ্যাত আলেম, বাংলাদেশের নাস্তিকতা বিরোধী আন্দোলনের অন্যতম পথিকৃৎ আল্লামা শাহ আহমদ শফী হুজুরের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে । আল্লামা আহমদ শফী হুজুর তার জীবদ্দশায় ইসলামের প্রচার ও প্রসার এবং নাস্তিকদের অনৈসলামিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করেছিলেন । বিশেষ করে নাস্তিকদের বিরুদ্ধে আল্লামা শফী হুজুরের ভূমিকা দেশ ও জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে আজীবন । সর্বশক্তিমান মহান আল্লাহতালা যেন আল্লামা শফী হুজুরের সকল ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করে এই দোয়া করি ।

No comments