বাংলা সিনেমার স্টাইলিস্ট ও ফ্যাশনেবল আইকন হিরো সালমান শাহ্
ডেস্ক রিপোর্ট:
১৯৯২ সালে খ্যাতিমান পরিচালক
সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মধ্য দিয়ে অভিষেখ হয়
চিত্র নায়ক সালমান শাহ্র ।
দেশের চলচ্চিত্র জগতে
তার মতো এতোটা স্টাইলিশ আর সুদর্শন কোন অভিনেতা আজও খুঁজে পাওয়া যায় না। ১৯৯৩ সালে
মুক্তিপ্রাপ্ত সিনেমা কেয়ামত থেকে কেয়ামতের রোমান্টিক নায়ক হিসেবে অভিষেখ ঘটিয়ে
বুঝিয়ে দেন জাত অভিনয় বলতে কি বোঝায়।
আজকের বলিউডের বাদশাহ বলা
হয় শাহ্রুখ খানকে কিন্তু ৯০’র দশকে যখন বাংলাদেশের এই স্টাইলিশ অভিনেতার আকাশ
ছোঁয়া জনপ্রিয়তা তখনও নিজের প্রতিষ্ঠা পেতে লড়াই করছেন কিং খান।
মাত্র তিন বছরের অভিনয়
জীবনে একের পর এক সিনেমায় অভিনয় ও ব্যতিক্রমি দ্বারা ফ্যাশন দিয়ে বাংলা
চলচ্চিত্রের মোড় ঘুরিয়ে দেয়া এ সুদর্শন নায়ক হলেন সালমান শাহ্।
দর্শক প্রিয়তার র্শীষে থেকে
সালমান শাহ ঢাকাই চলচ্চত্রিকে সুদনি উপহার দিয়েছিলেন। বাংলাদশেরে চলচ্চিত্রাঙ্গনে এই
কিংবদন্তি অভিনেতা খুবই অল্প সময় রাজত্ব করেছিলেন। তারপর ইতিহাস একের পর এক সাতাশটি
সিনেমায় সালমানের অসাধারণ অভিনয়,স্টাইল,ফ্যাশন,সু-দর্শন অভিব্যক্তি ও হ্নদয় করা হাসিতে
মুহিত হয়ে যান কোটি দর্শক। আর এর মাধ্যমে জনপ্রিয়তার যে উচ্চতায় তিনি পৌছে ছিলেন তা
আজও অধরায় রয়েগেছে উত্তর সুরিদের কাছে।
মৌসুমীকে দিয়ে চলচ্চিত্রে
পা রাখলেও সালমান শাহ্ সর্বাধিক সিনেমার নায়িকা ছিলেন আর এক খ্যতিমান অভিনেত্রী শাবনূর
-তুমি আমার, সুজন সখী,বিক্ষভ,স্বপ্নের ঠিকানা,স্বপ্নের পৃথিবী, তোমাকে চাই,আনন্দ অশ্রু,এবং
চাওয়া থেকে পাওয়া সহ ১৪টি সিনেমা উপহার দেন, সালমান শাবনূর ঝুটি।
১৯৭১ সালের ১৯শে সেপ্টেম্বর সিলেট নগরীর
দাড়িয়াপাড়ায়, বাবা কমরউদ্দিন চৌধুরী মা নীলা চৌধুরীর ঘর আলো করে পৃথিবীতে আসেন
শাহরিয়া চৌধুরী ইমন। সালমান পড়াশোনা করেন খুলনার বয়রা মডেল উচ্চ বিদ্যালয়ে। একই
স্কুলে তার প্রথম ছবির নায়িকা মৌসুমীও তার সহপাঠী ছিলেন। ১৯৮৭ সালে তিনি
ঢাকার ধানমণ্ডি আরব মিশন স্কুল থেকে এসএসসি ,আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে
এইচএসসি পাশ করেন ইমন। ধানমণ্ডির ড. মালেকা সায়েন্স কলেজ থেকে স্নাতক সম্পন্ন
করেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে তার নিজ বাস ভবনে সিলিং
ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় সালমান শাহ মরদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্ত প্রতিবেদনে
আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও তার মৃত্যু নিয়ে রহস্য থেকে যায়।
সর্বশেষ ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি পুলিশের তদন্ত বিভাগ পুলিশ ব্যুরো
অব ইনবেস্টিগেশন (পিবিআই )জানায়, যে সালমান শাহ আত্মহত্যাই করেছিলেন।
তার ৪৯তম জন্মদিনে বিন্ম্র
শ্রদ্ধা আর ভালোবাসায় স্বরণ করছি বাংলার সেরা স্টাইলিস্ট ও ফ্যাশনেবল আইকন হিরো সালমান
শাহ্

No comments