Recent comments

ব্রেকিং নিউজ

নাবালিকা কণ্যাসন্তান ধর্ষণ ও নির্যাতনের বিচার দাবিতে অসহায় এক পিতার সংবাদ সম্মেলন



 নিজস্ব প্রতিনিধি :

খাগড়াছড়ি খাগড়াছড়ির গুইমারায় নাবালিকা(১৩) কণ্যাসন্তানকে ধর্ষণের অভিযোগ এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে এক অসহায় পিতা। রবিবার সকাল দশটায় গুইমারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে প্রবাস ফেরত ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, তার বিদেশ থাকার সুযোগে হিন্দু ধর্মাবলম্বী শ্যাম প্রসাদ বণিত নামের স্থানীয় এক জুয়েলারী দোকান মালিক নানা প্রলোবন দেখিয়ে তার স্ত্রীর সাথে পরকীয়া ও অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়।

 বিষয়টি দেখে স্থানীয় জনপ্রতিনিধিদের তা জানাবে বলায় গুইমারা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক উচাইরী মারমাকে গত বছরের ১৩ অক্টোবর চোলাই মদের সাথে বিষপান করিয়ে হত্যা করে শ্যাম প্রসাদ বণিক।

প্রবাসে থাকা জাহাঙ্গীর আলম এসব অনৈতিক কর্মকান্ডের খবর পেয়ে দেশে ফিরে তার স্ত্রী শাহেদা আক্তারকে বিষয়টি জিজ্ঞাসা করায় সে স্বামীকে নানা ভাবে মানসিক টর্চার ও কৌশলে শ্যাম প্রসাদ বণিকসহ মিলে তাকে বিষ খাইয়ে ও ছুরিকাঘাত করে হত্যারও চেষ্টা করে বলে তিনি জানান। এ সময় তিনি শ্যাম প্রসাদ বণিককে একজন ইয়াবা ব্যবসায়ী বলেও তিনি অভিযোগ করেন ।

 পরে বাধ্য গত ৬ জানুয়ারী ২০২০ তাকে তালাক দেওয়ার পর স্ত্রী শাহেদা শ্যাম প্রসাদের সাথে মিলে মিথ্যা নির্যাতন ও যৌতুক মামলা দিয়ে হয়রানী করছে বলে তিনি জানান। সে সাথে তার মেয়েদের সাথে শ্যাম প্রসাদের করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মিথ্যা স্বাক্ষী দেয়া থেকে শুরু করে বাবার সাথে দেখাও করতে দিচ্ছে না বলে জানান এই অসহায় পিতা।
 সম্প্রতি প্রবাস ফেরত ব্যবসায়ী ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম এর দোকানে কে বা কাহারা একটি ম্যামোরি কার্ড রেখে গেলে তাকে তার স্ত্রী ও মেয়েকে ধর্ষণের ভিডিও ও স্থীরচিত্র হাতে পায়। এ ঘটনায় নাবালিকা মেয়েকে ধর্ষনকারী ও সহযোগির দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান তিনি।

No comments