Recent comments

ব্রেকিং নিউজ

বান্দরবানে ২২টি মামলার জব্দকৃত ইয়াবাসহ মাদকদ্রব্য ধ্বংস


তপন চক্রবর্তী, বিশেষ প্রতিনিধি :
বান্দরবানে বিভিন্ন মামলার জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করেছে পুলিশ। রবিবার (২৬ জুলাই ) বিকাল ৪ টায় বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমানের উপস্থিতিতে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।

 ধ্বংসকৃত মাদকদ্রব্যের আলামতসহ এক লক্ষ নয় হাজার চল্লিশ ( ১,০৯,০৪০) পিস ইয়াবা, দেশীয় চোরাই মদ ৪৮ লিটার, গাঁজা ৫০০ গ্রাম যার আনুমানিক মুল্য দুই কোটি আঠারো লক্ষ আট হাজার টাকা (২১,৮০৮,০০০), চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উক্ত মাদক দ্রব্য ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ও ভারপ্রাপ্ত মালখানা ম্যাজিস্ট্রেট বান্দরবান পার্বত্য জেলা, জনাব মুজাহিদুর রহমান, কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ মনিরুল ইসলাম, ইনচার্জ মালখানা এসআই মোঃ গিয়াস উদ্দিন ভুঁইয়া।


No comments