মাটিরাঙ্গা মোহাম্মদপুর মসজিদে পানির ট্যাঙ্ক প্রদান
এস এম মহিউদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার মুসলিম পাড়া সামাজিক সংগঠন সিটিজেন ইউথ ক্লাব ও মাটিরাঙ্গা বঙ্গবন্ধু সৈনিক লীগের পক্ষ থেকে মোহাম্মদপুর মসজিদের জন্য ১ টি পানির ট্যাংক প্রদান করে।
এতে ওযুর পানি ছাড়াও নানা কাজে ব্যবহারের জন্য দীর্ঘদিনের পানি সরবরাহ সমস্যার সমাধান হলো এই মসজিদে আগত মুসল্লিদের ।
মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ড মোহাম্মদপুর মসজিদের এমন পানি সমস্যার বিষয়টি জানতে পেরে একটি পানি ট্যাঙ্ক উপহার দিয়ে মানবিক উদ্যোগ গ্রহন করেন, মাটিরাঙ্গা মুসলিমপাড়ার সামাজিক সংগঠন সিটিজেন ইউথ ক্লাব ও মাটিরাঙ্গা উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ ।
১৬ জুলাই বিকালে মুসলিমপাড়া সিটিজেন ইউথ ক্লাব এর সামনে প্রধান অতিথি মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হকের উপস্থিতিতে মোহাম্মদপুর মসজিদের সভাপতি ও ইমাম এর হাতে তুলে দেন পানির ট্যাঙ্ক।
এ সময় মাটিরাঙ্গা মসজিদের ইমাম আলহাজ্ব হারুনুর রশিদ আজিজি, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন, মুসলিম পাড়া ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব, আঃ অদুদ তালুকদার, চৌধুরীপাড়ার বাসিন্দা সিরাজ মিয়াসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, ক্লাব ও উপজেলা সৈনিকলীগের নেতৃবৃন্দ।
এ সময় সিটিজেন ইউথ ক্লাবের সভাপতি মাহবুব -ই- সামদানী ও বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোঃ শাহ আলম উপস্থিত সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে , সামাজিক এমন ধরনের কাজ আগামীতেও চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

No comments