Recent comments

ব্রেকিং নিউজ

পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পরও অপরিবর্তিত বিদ্যুৎ এর ঝুঁকিপূর্ণ খোলা তার ও খুঁটি


এস এম মহিউদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি:
পার্বত্য জেলা খাগড়াছড়ির প্রানকেন্দ্র নবসৃষ্ট উপজেলা গুইমারায় এখনো চলছে মান্ধাতার আমলে গাছ দিয়ে তৈরি হওয়া বিদ্যুতের খুঁটি, এবং সরবরাহ হচ্ছে খোলা তারে বিদ্যুৎ।
 এ নিয়ে এই পর্যন্ত এলাকাবাসি কয়েকবার দুর্ঘটনার শিকার হলে বারবার অভিযোগ করা শর্তে ও কোনো কর্ণপাতই করেননি বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টরা।
 উপজেলা সদরে অবস্থিত গুইমারার ডাক্তারটিলা, দার্জিলিং টিলা এবং উত্তর হাজীপাড়ায় প্রায় কয়েক হাজার মানুষের বসবাস। এমন জনাকীর্ন এলাকায় প্রায় সবগুলো বৈদ্যুতিক খুঁটিই এমন জরাজীর্ণ ভঙ্গুর। কিছু কিছু জায়গায় বাগানের তাজা গাছকেই ব্যবহার করা হয়েছে বৈদ্যুতিক খুঁটি হিসেবে।
 তাছাড়া এলাকার ভিতরে বিদ্যুৎ এর লাইন গেছে খোলা তারের মাধ্যমে, যার ফলে ঘটছে প্রতিনিয়তই দূর্ঘটনা, ঘটছে প্রাণহানি, তবু টনক নড়ছেনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। 
স্থানীয়দের অভিযোগ এই ঝুঁকিপূর্ন খুটিগুলো অপসারণ করে নতুন খুঁটি স্থাপনের জন্য গুইমারার লাইনম্যান অহিদ ও মাটিরাঙ্গার আলমের মাধ্যমে বিদ্যুৎ এর নির্বাহী প্রকৌশলী দফায় দফায় কয়েক লক্ষ টাকা নিয়েছে। কিন্তু অদ্যাবদি এই ঝুঁকিপূর্ণ খুঁটিগুলোকে অপসারণ করেনি।
 স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন পরিদর্শন করে এমনটাই বলতে হয়, "স্বাধীনতা পরোবর্তী বাংলাদেশের যে ব্যাপক পরিবর্তন, তার শিংহ ভাগই হয়েছে বর্তমান ক্ষমতাশীন দলের বদান্নতায়" এমন তাই বলবে দেশের সচেতন নাগরিকরা।
 সমস্ত প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রচার- প্রসারে উন্নয়নের মহাসমূদ্র ভেসে উঠে চোখের সামনে। সরকারের উন্নয়নের এই মহাসড়কে এমন দৃশ্য সত্যিই বড় বেমানান। 
এমন খুঁটি, এবং খোলা তার বাস্তবিক অর্থে বিদ্যুৎ বিভাগের ব্যাপক অনিয়ম, অব্যাবস্থাপনা ও দূর্নীতির প্রতিচ্ছবি নিয়ে দাড়িয়ে আছে। 
একসময় এ দেশের মানুষ পাকিস্থানী লুটেরাদের সীমাহীন লুটপাট আর বঞ্চনায় অতিষ্ঠ হয়ে ৭১'রে জীবন বাজিরেখে ঝাপিয়ে পড়েছিল স্বাধীনতা সংগ্রামে। 
স্বাধীনতার এই ৫০বছর পর সড়কে এমন বৈদ্যুতিক খুঁটি গুলো পঞ্চাশ বছর পূর্বের সেই ভঙ্গুর বাংলাদেশের প্রতিচ্ছবিরই জানান দেয়। বিষয়টি নিয়ে গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় ও লেখালিখি হয়। 
কিন্তু কে শুনে কার কথা। অনেকে মন্তব্য ও করে বসেন "সাংবাদিকরা যতই নিউজ করেন কোনো কাজ হবে না, কারন যে দুর্নীতিবাজের কথা লিখছেন তার হাত অনেক লম্বা"।
 এই বিষয়ে উপজেলা আবাসিক প্রকৌশলী(বিদ্যুৎ) মোঃআবু হানিফ বলেন, আমি এই বিষয়ে অবগত নই, তবে বিষয়টা আমি দেখছি।

No comments