Recent comments

ব্রেকিং নিউজ

রাউজান উরকিরচর ইউনিয়নে দরিদ্র পরিবারের মাঝে স্বাস্থ্য সামগ্রী বিতরণ

রাউজান উরকিরচর ইউনিয়নে দরিদ্র পরিবারের মাঝে স্বাস্থ্য সামগ্রী বিতরণ

লোকমান আনছারী  চট্টগ্রাম

কোভিড- ১৯ পরিস্থিতি মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার এবং রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি’র তত্ত্ববধানে এলজি এস. পি -৩ এর ২০১৯ -২০২০ অর্থ বছর প্রাপ্ত বিবিজি প্রথম কিস্তি বরাদ্দ হতে স্বাস্থ্য সেবা খাতে প্রকল্প হতে ১৬ জুন বৃহস্পতিবার উরকিরচর ইউনিয়ন পরিষদে দরিদ্র পরিবারের মাঝে স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটর এনামুল হক খন্দকার,উরকিরচর ইউনিয়ন পরিষদের সচিব হোসাইন মোঃ তবারকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম সুমন,উরকিরচর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন ইমন,দপ্তর সম্পাদক মফিজুর রহমান,উরকিরচর ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আজিম জুয়েল,নোয়াপাড়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম,ইউপি সদস্য অমিত বিজয় বড়ুয়া মেম্বার,রফিক মেম্বার,নাছির মেম্বার, জয়া বড়ুয়া সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

No comments