Recent comments

ব্রেকিং নিউজ

বান্দরবানে সেনা রিজিয়নের উদ্যােগে খাদ্য সামগ্রী বিতরণ




তপন চক্রবর্তী,বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের সেনা রিজিয়নের উদ্যােগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 চলমান করােনা মহামারিতে  হত - দরিদ্রদের মাঝে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে । জিওসি , ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া এর নির্দেশনায় গত ২৫ শে মার্চ ২০২০ তারিখ হতে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সদস্যগণ চট্রগাম
ও পার্বত্য এলাকায় সহায়তা প্রদান করে আসছে।

এরই অংশ হিসেবে আজ সোমবার (১৩জুলাই) সকালে বান্দরবান পার্বত্য জেলায় সেনা রিজিয়নের তত্ত্বাবধানে আর্মি পাড়া অবদা ব্রিজ  এলাকায় লকডউনে থাকা নিরীহ গরীব,অসহায় এবং দুঃস্হ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌছে দেয়।  এ সময় বান্দরবান সেনা রিজিয়নের কর্মকর্তা মেজর মোহাম্মদ  ইফতেখার   সহ- অন্যান্য সেনাসদস্য উপস্থিত ছিলেন ।

 এই দূর্যোগময় পরিস্থিতিতে এ ধরণের মানবিক সহযােগিতা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন খাদ্য  সামগ্রী গ্রহনকারী ব্যক্তিবর্গ গণ।

No comments