ত্রাণের ছবি দেওয়াটা সমস্যা নয়, কিন্তু ত্রাণ গ্রহীতার ছবি ও আপলোড দেওয়া হচ্ছে এটা কতটা যোক্তিক
আপনারা নিঃসন্দেহে আত্মমানবতার সেবায় কাজ করছেন। তবে একটি বিষয় বিনীতিভাবেই উল্লেখ করতে হয়, আপনারা অনেকেই ত্রাণ প্রদানের ছবি তুলে ফেসবুক সহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছবি আপলোড দিচ্ছেন বা দিয়েছেন ।
ত্রাণের ছবি দেওয়াটা সমস্যা নয়, কিন্তু ত্রাণ গ্রহীতার ছবি ও আপলোড দেওয়া হচ্ছে। এর ফলে অনেক ক্ষেত্রেই ত্রাণ গ্রহীতার সামাজিক মর্যাদার উপর এর প্রভাব পরছে। এর ফলে, এরকম অনেক মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত পরিবার আছে যাদের এমন পরিস্থিতিতে ত্রাণের প্রয়োজন কিন্তু ত্রাণের প্রয়োজনীয়তা সত্ত্বেও তারা তা গ্রহণ করছে না বা গ্রহণ করতে উদ্বুদ্ধ হচ্ছেনা।
তাই,মানবতার আহবান ফাউন্ডেশনের উপদেষ্টা, পৃষ্ঠপোষক ও কার্যকরী পরিষদের পরামর্শক্রমে সকল মানবতাবাদী ভাইদের প্রতি বিনীত অনুরোধ যারা সাহায্যের উদ্দেশ্যে ত্রাণ সহ যাবতীয় পণ্যাদি বিতরণ করবেন তারা গ্রহীতার ছবি তুল্লে ইমোজি ব্যবহার ছাড়া তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিবেন না।আমরা আগে ছবি পোস্ট করাই ভূল শিকার করতেছি।
অনুরোধক্রমেঃ মানবতার আহবান ফাউন্ডেশন পরিবার

No comments